আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বেহাল দশা রিপাবলিকান পার্টির। ট্রেন্ড বলছে, মার্কিন কংগ্রেস কার্যত হাতছাড়া হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এদিকে রিপোর্ট বলছে, এই নির্বাচনে নজর কেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকরা। এই ভোটে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়া, সুহাস সুব্রহ্মণ্যমরা। পাশাপাশি নির্বাচনে হেরেছেন ট্রাম্প শিবিরের সবচেয়ে আলোচিত নাম ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী।
মধ্যবর্তী নির্বাচনের সিংহভাগ জায়গাতেই ভোটের ফলাফল সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় বংশোদ্ভূতদের দাপট, ফ্লোরিডার ২২ নম্বর ডিস্ট্রিক্ট থেকে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়া। প্রায় ৫১.৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এই জয়ের ফলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হলেন পেশায় শিক্ষাবিদ পিয়া। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা সুহাস সুব্রহ্মণ্যম ফের জয়ী হয়েছেন ভার্জিনিয়ার দশম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে। রিপাবলিকান প্রার্থী ডেভ টি বেকউইককে হারিয়ে দ্বিতীয় বারের জন্য আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে জায়গা পাকা করেছেন তিনি। ৬১ শতাংশের বেশি ভোট পেয়েছেন সুহাস। মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর পদেও পুনর্নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী অরুণা মিলার।
আরও পড়ুন:
প্রায় ২ লক্ষের বেশি ভোটের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের কাছে পরাজিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী।
পাশাপাশি জয়ী হয়েছেন পেনসিলভানিয়া থেকে অরবিন্দ ভেঙ্কট, রাম ভিলিভালাম। ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে। ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ফের নির্বাচনে লড়েছেন ডেমোক্র্যাট নেতা রো খান্না। ওয়াশিংটনের সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে লড়াই করেছেন ডেমোক্র্যাট প্রমীলা জয়পাল। ক্যালিফোর্নিয়ার তৃতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ফের নির্বাচনে দাঁড়িয়েছেন ডেমোক্র্যাট অমি বেরা। তাঁদের চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে আসেনি।
তবে ডেমোক্র্যাটদের কাছে লজ্জার হার হেরেছেন ট্রাম্প শিবিরের সবচেয়ে আলোচিত নাম ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী। ওহিওর গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। প্রায় ২ লক্ষের বেশি ভোটের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের কাছে পরাজিত হয়েছেন তিনি। এছাড়াও পরাজিত হয়েছেন মহেশ গণোরকর, সন্দীপ দীক্ষিত ও অনিল কুমারের মতো ভারতীয় বংশোদ্ভূতরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
