বিনা অনুমতিতে বিক্ষোভকারীদের ক্যামেরাবন্দি! রিচার ঝুলিতে আত্মরক্ষার ‘ব্রহ্মাস্ত্র’, দেখুন ভিডিও

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


শনিবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি। এসআইআরে নির্বাচন কমিশনের ‘অনৈতিক’ ভূমিকার বিরুদ্ধে, মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর ডিডিইউ মার্গে হাজির হয়েছিলেন অসংখ্য ছাত্র-যুব। বিক্ষোভকারীদের আটক করার ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিও দিয়েছে। ‘ককরোচ’ বিক্ষোভ ঘিরে বিভিন্নমহলে মিশ্র প্রতিক্রিয়া। এবার ‘আরশোলা’দের মুখের ভোলবদলাতে মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির অভিনেত্রী রিচা চড্ডা।

নিশ্চয়ই ভাবছেন, প্রতিবাদের মঞ্চে মেক আপ! মুখে রং লাগিয়ে বিক্ষোভের পরামর্শ দিচ্ছেন রিচা চড্ডা? সোশাল মিডিয়ায় মেক আপের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে দাবি করেছেন, বিক্ষোভকারীদের তাঁদের সম্মতি ছাড়াই তাঁদের ক্যামেরাবন্দি করা হচ্ছে। তাই ‘আত্মরক্ষা’র অস্ত্র হিসেবে মুখে আঁকিবুকি করার টিপস রিচার। দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনার মাঝেই আন্দোলনে অংশগ্রহণকারীদের শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন:

এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিওতে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় বিক্ষোভকারীরা, যেহেতু সম্মতি ছাড়াই আপনাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে, তাই নজরদারি ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাকে এড়াতে মেকআপ ব্যবহার করে দেখতে পারেন। রইল একটি টিউটোরিয়াল।’ আরও যোগ রিচা লেখেন, ‘সাবধানে থাকুন, পর্যাপ্ত জল পান করুন, শক্ত থাকুন। মেয়েরা, সঙ্গে পেপার স্প্রে রাখুন। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। চুপ করে থাকবেন না, তবে হিংসাত্মকও হয়ে উঠবেন না।’

শনিবার বিক্ষোভের আগে দিল্লির বাসিন্দাদের বিপুল সংখ্যায় আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন রিচা। শহরের কেন্দ্রীয়স্থলে যাতায়াতের উপর বিভিন্ন বিধিনিষেধের প্রসঙ্গ তুলে এক্স হ্যান্ডলে অভিনেত্রী লেখেন, ‘সীমান্তে এত বিধিনিষেধ, যাতায়াতের উপর একাধিক নিষেধাজ্ঞার অর্থ, বাইরের এলাকার মানুষ কেন্দ্রীয় অংশে আসতে পারবেন না। কিন্তু যাঁরা শহরে থাকেন তাঁদের বিপুল সংখ্যায় যোগ দেওয়া উচিত। সঙ্গে জল রাখুন। মাস্ক, টুপি, সানগ্লাস পরুন। মেকআপ টিউটোরিয়ালটি দেখতে ভুলবেন না।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *