বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত তেজস্বী, মহাজোটের বৈঠকে সিলমোহর

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত তেজস্বী, মহাজোটের বৈঠকে সিলমোহর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে ভরাডুবি হলেও প্রাপ্তির ঝুলি একেবারে ফাঁকা গেল না আরজেডির। ১৮ তম বিহার বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হলেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব। পটনায় মহাজোটের শরিক দলগুলির বৈঠকে সর্বসম্মতিক্রমে বিরোধী দলনেতা হিসাবে লালুপুত্রের নামেই সিলমোহর দেওয়া হল।

বিহারে এনডিএ সরকার গঠনের পর বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে জল্পনা ছিলই। নির্বাচনে ভরাডুবির পর আরজেডি ও কংগ্রেসের মধ্যে চলছিল দোষারোপ পর্ব। ফলে বিরোধী দলনেতার আসন নিয়ে বেশ জলঘোলা হবে বলে অনুমান করছিল ওয়াকিবহাল মহল। সেই জল্পনায় দাঁড়ি টানতে শনিবার বৈঠকে বসে বিরোধী জোটের শরিক দল আরজেডি, কংগ্রেস ও বাম দলের বিধায়করা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, এবারও তেজস্বী যাদবকেই বিরোধী দলনেতা করা হবে। শুধু তাই নয়, তেজস্বীর নেতৃত্বে বিধানসভায় বিরোধীর ভূমিকা পালন করতে আপত্তি নেই বলে জানিয়েছেন কংগ্রেস ও বাম দলের বিধায়করা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *