এবার থেকে চার বছরের নির্দিষ্ট সময়সীমায় একবার হোম টাউন বা অল ইন্ডিয়া এলটিসির পরিবর্তে বিদেশে ঘুরতে যেতে পারবেন আইএএস’রা। তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই, মরিশাস-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। এছাড়াও বাড়ি ভাড়া বাবদ মাসে মিলবে ৬০ হাজার টাকা, আপ্যায়ন ভাতা সর্বোচ্চ ৮০ হাজার টাকা দেওয়া হবে। এমনকী, বিদেশে উচ্চশিক্ষার জন্যও মিলবে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। নতুন আইএএস অফিসারদের যোগদানের সময় দেওয়া হবে প্রিন্টার-সহ দু’লক্ষ টাকা পর্যন্ত মূল্যের ল্যাপটপ বা ডেস্কটপ।
জারি করা নির্দেশিকা অনুযায়ী, সরকারি আবাসন না পাওয়া এবং বাড়ি ভাড়া ভাতা না নেওয়া আইএএস অফিসারেরা মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ ফেরত পাবেন। প্রতি তিন বছর অন্তর এই অঙ্ক ২০ শতাংশ বাড়বে।
আরও পড়ুন:
শুধু তাই নয় রাজ্যের আইএএস অফিসারদের জন্য একগুচ্ছ আর্থিক সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা নির্দেশিকা অনুযায়ী, সরকারি আবাসন না পাওয়া এবং বাড়ি ভাড়া ভাতা না নেওয়া আইএএস অফিসারেরা মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ ফেরত পাবেন। প্রতি তিন বছর অন্তর এই অঙ্ক ২০ শতাংশ বাড়বে। আপ্যায়ন ভাতাও বাড়ানো হয়েছে। সচিব পদের নিচের অফিসারেরা মাসে ১৫ হাজার টাকা পাবেন। সচিব, প্রিন্সিপ্যাল সেক্রেটারি ও অ্যাডিশনাল চিফ সেক্রেটারিদের ক্ষেত্রে এই ভাতা ৭০ থেকে ৮০ হাজার টাকা।
শুধু তাই নয়, বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও মিলবে ঋণ। স্নাতকোত্তর শিক্ষা, বোর্ডিং স্কুল এবং বিদেশ যাতায়াতের খরচ মেটাতে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন আইএএস অফিসাররা। পাশাপাশি বছরে ১০ হাজার টাকা নলেজ টুলস অ্যালাউন্স, ক্যাম্প অফিসের কর্মী নিয়োগের খরচ এবং বিদ্যুৎ বিল ফেরতের সুবিধাও থাকছে। সচিব ও তার উপরের পদমর্যাদার আধিকারিকরা মাসে সর্বোচ্চ ৫০০ ইউনিট বিদ্যুতের বিল ফেরত পাবেন। প্রশাসনিক কাজের সুবিধা বাড়ানো এবং আধিকারিকদের প্রয়োজন মেটাতেই এই পদক্ষেপ বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
