বিজেপি নেত্রীকে খুন করতে চান স্বামী! পালটা উত্তরাখণ্ডের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাপ্পুর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


স্বামী পাপ্পু গিরিধারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন উত্তরাখণ্ডের মন্ত্রী বিজেপি নেত্রী রেখা আর্য। তাঁর দাবি, পাপ্পু নাকি তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ রেখা। কিন্তু এবার পাপ্পু এবার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দাবি করলেন, রেখা যে অডিওর কথা বলছেন সেটা আসলে এআই দিয়ে তৈরি!

একটি ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”তুমি তো একটা এআই অডিওর ভিত্তিতে অভিযোগ দায়ের করেছ!” পাশাপাশি রেখার মন্ত্রী হওয়ার নেপথ্যও তাঁরই ‘হাত’ বলে দাবি পাপ্পুর। তিনি বলছেন, ”গোটা উত্তরাখণ্ড জানে, তোমাকে ক্ষমতায় আমিই এনেছি। আজ তুমি যেখানে তার নেপথ্যে তো আমিই।” একই সঙ্গে রেখার বিরুদ্ধে পাপ্পুর অভিযোগ, দুর্নীতি করে ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বিজেপি নেত্রী।

আরও পড়ুন:

উল্লেখ্য, উত্তরাখণ্ডের শিশু ও নারীকল্যাণমন্ত্রী রেখা। তিনি এর আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, এক মহিলার সঙ্গে মিলে তাঁকে খুনের ছক কষতে চেয়েছিলেন পাপ্পু। যা পুরোটাই ধরা পড়েছে অডিওয়। যে কোনও সময় প্রাণ সংশয় হতে পারে, এই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এবার তাঁকে পালটা অভিযোগে বিদ্ধ করলেন তাঁর স্বামী।

প্রসঙ্গত, ২০০৪ সালে রেখা ও পাপ্পুর বিয়ে হয়। রেখা অবশ্য এই অভিযোগও করছেন, বিবাহিত অবস্থাতেই তাঁকে বিয়ে করেছিলেন পাপ্পু। এমনকী প্রথমপক্ষের সন্তানও রয়েছে তাঁর। কিন্তু বিয়ের কয়েক বছর পরে যখন একথা জানতে পারেন তিনি, ততদিনে তিনিও মা হয়েছেন। সন্তানের মুখ চেয়ে নীরব থাকলেও এবার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন বলে জানিয়েছেন রেখা। এখন দেখার, পাপ্পুর পালটা অভিযোগের জবাবে কী বলেন রেখা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *