বিজেপির অসন্তোষ রানাঘাটেও! দুই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর!

বিজেপির অসন্তোষ রানাঘাটেও! দুই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


এবার বিক্ষোভের আঁচ রানাঘাট উত্তর পূর্ব ও রানাঘাট দক্ষিণ বিধানসভায়। প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির নদিয়া দক্ষিণ জেলা কার্যলয়ে বিক্ষোভ। ভাঙচুর পার্টি অফিসে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের। দক্ষিণ পূর্বের বিজেপি প্রার্থী অসীমকুমার বিশ্বাসের মন্তব্য, “তৃণমূলের টাকা খেয়ে এই রকম করছে ওরা। এতে কিছু যায় আসে না।”

বিজেপি রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভায় প্রার্থী করেছে অসীম বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ভরসা রাখা হয়েছে আরেক অসীমকুমার বিশ্বাসের উপর। কিন্তু তাতেই আপত্তি কর্মী-সমর্থকদের। শনিবার দুপুরে রানাঘাটে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দলীয় কার্যালয়ে ডঙ্কা, কাঁসর নিয়ে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। ভাঙচুরও করা হয় কার্যালয়। বিক্ষুব্ধদের দাবি, রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক তথা এবারের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসকে প্রার্থী পদ  প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী অসীমকুমার বিশ্বাসের প্রার্থী পথ থেকে প্রত্যাহার করতে হবে। তাদের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করতে হবে। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।

আরও পড়ুন:

বিক্ষোভের কথা শুনে রানাঘাট দক্ষিণের প্রার্থী অসীমকুমার বিশ্বাস বলেন, “কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নেই। একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলের থেকে টাকা নিয়ে এই কাজ করছেন তাঁরা। আমার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে বাড়িতে যাব। মানুষের আশীর্বাদে জিতব।”

উল্লেখ্য, পাহাড় থেকে সমতল। কলকাতা থেকে জেলা জায়গায় জায়গায় প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। কলকাতার বেলেঘাটা আসনে প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ হয়েছে। তুমুল গণ্ডগোল হয়। সেখানে দলের কর্মীদেরই শাসানোর অভিযোগ ওঠে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই এবার রানাঘাট যা বিজেপির গড় বলে পরিচিত সেখানেই বিক্ষোভ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *