বিকেল হতেই কালবৈশাখীর দাপট, দোসর শিলাবৃষ্টি! বঙ্গে কতদিন চলবে দুর্যোগ?

বিকেল হতেই কালবৈশাখীর দাপট, দোসর শিলাবৃষ্টি! বঙ্গে কতদিন চলবে দুর্যোগ?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ভরা বসন্তে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট। কলকাতা-সহ আশপাশের একাধিক জেলায় ঝড়বৃষ্টি দেখা গিয়েছে। এদিনও কি মহানগরে ঝড়বৃষ্টি হবে? কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দপ্তর এদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কিছুটা কমেছে বলেও খবর।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে শুক্র ও শনিবার দুর্যোগের প্রকোপ কিছুটা বাড়বে। এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। রবিবার থেকে ঝড়বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া মোরগ। আজ, বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা জানানো হয়েছে।

আরও পড়ুন:

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায় দুর্যোগের সম্ভাবনা প্রবল। ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সঙ্গে বাজ পড়ার আশঙ্কাও থাকছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *