আগামী ১৬ মার্চ বারুণী স্নান। আর তা কেন্দ্র করে মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলার আয়োজন। প্রতিবারের মতো এবারও বহু ভক্ত ভিড় জমাবেন বলেই মনে করা হচ্ছে। পুণ্যার্থীদের সুবিধার্থে মেলা উপলক্ষে একাধিক লোকাল ট্রেনের কথা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
আগামী ১৫ মার্চ, ০৫০৩০ কাঠগোদাম-ঠাকুরনগর স্পেশাল ট্রেন কাঠগোদাম থেকে ছাড়বে। রাত ৮টা ৪০ মিনিটে ঠাকুরনগর পৌঁছবে। পরদিন ০৫০২৯ ঠাকুরনগর-কাঠগোদাম স্পেশাল ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে ঠাকুরনগর থেকে ছাড়বে। ১৮ মার্চ সাড়ে ১১টা নাগাদ কাঠগোদাম স্টেশনে পৌঁছয়। যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, মালদহ টাউন স্টেশনে থামবে।
আরও পড়ুন:
০৫৬০৪ লামডিং-বনগাঁ লোকাল ১৫ মার্চ সকাল ৭টা ১০ মিনিটে লামডিং স্টেশন থেকে ছাড়বে। সকাল ১১টায় ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে ট্রেনটি। ১৯ মার্চ বিকেল ৪টেয় লামডিংয়ে পৌঁছবে ট্রেনটি। যাত্রাপথে ট্রেনটি ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে।
০৫৪৬৪ আলিপুরদুয়ার-বনগাঁ স্পেশাল ট্রেনটি ১৫ মার্চ রাতে আলিপুরদুয়ার থেকে ছাড়বে। পরদিন বেলা ১২টায় বনগাঁ পৌঁছবে। ০৫৪৬৩ বনগাঁ-আলিপুরদুয়ার রাত ১০টা ৫০ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলিপুরদুয়ার পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় ও মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে।
০৮৫৬৩ জগদলপুর-ঠাকুরনগর স্পেশাল ১৫ মার্চ সকাল ৮টায় জগদলপুর থেকে ছাড়বে। ১০টা ৪৫ মিনিটে ঠাকুরনগর পৌঁছবে। পরদিন ০৮৫৬৪ ঠাকুরনগর-জগদলপুর স্পেশাল ঠাকুরনগর স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছাড়বে। রাত ১০টা ৪৫ মিনিটে জগদলপুর পৌঁছবে।
০৮৩৭৩ কেসিংগ-ঠাকুরনগর স্পেশাল ট্রেন ১৬ মার্চ বিকেল ৪টে ১০ মিনিটে কেসিংগ থেকে ছাড়বে। পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঠাকুরনগরে পৌঁছবে ট্রেনটি। ০৮৩৭৪ ঠাকুরনগর-কেসিংগ ট্রেনটি ঠাকুরনগর থেকে রাত সাড়ে ৮টায় ছাড়বে। ১৮ মার্চ দুপুর ২টো ৪৫ মিনিটে ট্রেনটি কেসিংগ পৌঁছবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
