কৃতী-রশ্মিকার সমকাম প্রেমের গল্প বুনবে ‘ককটেল ২’, প্রকাশ্যে ফার্স্ট লুক পোস্টার

কৃতী-রশ্মিকার সমকাম প্রেমের গল্প বুনবে ‘ককটেল ২’, প্রকাশ্যে ফার্স্ট লুক পোস্টার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


২০১২ সালের ব্লকবাস্টার ছবি ‘ককটেল’র কথা নিশ্চয়ই মনে আছে? সেই ছবিরই সিক্যুয়েলের অপেক্ষায় বহুদিন ধরেই রয়েছেন সিনেপ্রেমীরা। আগেই জানা গিয়েছিল খুব শিগগিরি মুক্তি পাবে ‘ককটেল ২’। অবশেষে শুক্রবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার।

আরও পড়ুন:

ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে আসতেই তিনটি ভিন্ন পোস্টারে দেখা গেল কৃতী স্যানন, রশ্মিকা মন্দানা ও শাহিদকে। প্রথম পোস্টারে দেখা যাচ্ছে কৃতীকে। গাড়িতে বসে ‘রিল্যাক্স মুডে’ রয়েছেন অভিনেত্রী। যা দেখে আপনার ‘ককটেলে’র কথা ও নায়িকা দীপিকা পাড়ুকোনের কথা মনে পড়তে বাধ্য। অন্য আরও একটি পোস্টারে দেখা যাচ্ছে শাহিদকে। আর শেষ পোস্টারটিতে দেখা যাচ্ছে রশ্মিকাকে তাঁর ফোনে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এই ছবিও প্রেমের গল্প নিয়ে দর্শকের সামনে আসবে। তবে ছবির প্রেমের গল্পে থাকবে অন্য টুইস্ট অ্যান্ড টার্নস। কৃতী ও রশ্মিকার সমকাম প্রেমের গল্পই বোনা হবে এই ছবিতে। এই খবর প্রথম ফাঁস হয় রশ্মিকার বিয়ের কয়েকদিন আগেই। এখানেই শেষ নয়, শুক্রবার ছবির ফার্স্ট লুক সামনে আসার সঙ্গে সঙ্গে নির্মাতাদের তরফে এও জানানো হয় আগামী ১৮ মার্চ দর্শকের দরবারে আসবে ‘ককটেল ২’র টিজার। যা দেখানো হবে আরও এক মেগাবাজেট ছবি ‘ধুরন্ধর ২’র প্রিভিউ শোয়ে।

‘ককটেল ২’ ছবিতে শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা ও কৃতী স্যানন, ছবি: সোশাল মিডিয়া।

আগামী ১৮ মার্চ দর্শকের দরবারে আসবে ‘ককটেল ২’র টিজার। যা দেখানো হবে আরও এক মেগাবাজেট ছবি ‘ধুরন্ধর ২’র প্রিভিউ শোয়ে।

ফেব্রুয়ারিতে শেষ হয়েছে ‘ককটেল ২’র শুটিং। এই মুহূর্তে ছবির মিউজিক ও পোস্ট প্রোডাকশনেই মন দিয়েছেন নির্মাতারা। তবে শুধুই সমকাম প্রেমই নয়, বন্ধুত্ব, খুনসুটির মিশেলেই যে এই ছবি তৈরি হবে তা আশা রাখছেন দর্শক। ২০১২ সালে ‘ককটেল’-এ দেখা গিয়েছিল সইফ আলি খান। দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টিকে। সেই ছবিতেই প্রেম, ভালোবাসা, বন্ধুত্বের সবরকম উপাদান ছিল। সেই লিগ্যাসি যে সিক্যুয়েলেও পরিচালক হোমী আদাজানিয়া বজায় রাখবেন বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *