বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর শেহওয়াগ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেঞ্চুরি করেছেন বীরেন্দ্র শেহওয়াগের পুত্র। ভারতের জার্সিতে এটাই প্রথম সেঞ্চুরি আর্যবীরের। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬০ রানের মারকুটে ইনিংস খেলেন শেহওয়াগপুত্র। ভারতও ম্যাচ জেতে। তারপর আর্যবীর জানালেন, বাবাকে কথা দিয়েছিলেন সেঞ্চুরি করবেন। বাবার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ১৯ বছর বয়সি ব্যাটার।
আর্যবীর বলেন, “আমি বড় রান করতে চেয়েছিলাম। আমি একজনকে কথা দিয়েছিলাম, বড় রান করব। সৌভাগ্য যে সেটা করতে পেরেছি। সেই মানুষটি হলেন আমার বাবা। আমি বাবাকে বলেছিলাম, বড় সেঞ্চুরি করব। আমাকে বাবার ঐতিহ্য বজায় রাখতে হবে। কারণ তিনি শুধু বড় সেঞ্চুরি করতেই পছন্দ করতেন।”
আরও পড়ুন:
শেহওয়াগ-পুত্র ১৬৮ বলে ১৬০ রান করেন। ছুঁয়ে ফেললেন শুভমান গিলের নজির। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে এটা পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। গিলও ১৬০ রান করেছিলেন। তবে শীর্ষে অম্বাতি রায়ডু। ২০০২ সালে তিনি ১৭৭ রান করেছিলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে বৈভব সূর্যবংশী। যদিও আর্যবীরের কাজটা সহজ ছিল না। কারণ ওমানের পিচে বল নিচু হচ্ছিল। তিনি বলেন, “আমি ঠিক করি ধীরেসুস্থে দীর্ঘসময় পর্যন্ত খেলব। উইকেট কঠিন ছিল। তাই প্রথম দিকে ডট বল নিয়ে ভাবিনি। আমি জানতাম অন্তত ৪০ ওভার খেলতে হবে। পরের দিকে বড় রান তুলে নেব।”
শেষ ৬০ রান তিনি করেন মাত্র ২৯ বলে। আমিরশাহির স্পিনার উদ্দিশ সুরির ৩৮তম ওভারে ২১ রান করেন আর্যবীর। সব মিলিয়ে ১৭টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় ফের ব্যর্থ হয়েছেন। তিনি করেন ১২ রান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
