বাদ কোহলি-বুমরাহ! নাম রয়েছে নিজেরই, ভারতের সর্বকালের সেরা একাদশ বাছলেন রাহানে

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সদ্য অবসর নিয়েছেন তিনি। আপাতত ধারাভাষ্যকর। ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে কাজ শুরুর প্রাথমিকপর্বেই বিতর্ক বাঁধিয়ে দিলেন ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক অজিঙ্ক রাহানে। নিজের সতীর্থদের মধ্যে থেকে বেছে নেওয়া সর্বকালের সেরা টেস্ট দলে তিনি জায়গা দিলেন না বিরাট কোহলিকেই। বাদ পড়লেন জশপ্রীত বুমরাও।

রান ৯ হাজার ২৩০। গড় প্রায় ৪৭। সেঞ্চুরি ৩০টি। ডবল সেঞ্চুরি ৭। ভারতীয়দের মধ্যে শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকর ছাড়া তাঁর চেয়ে বেশি টেস্ট রান আর কারও নেই। অথচ প্রাক্তন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানের বেছে নেওয়া সর্বকালের সেরা টেস্ট একাদশে নাম নেই বিরাট কোহলির। মজার কথা হল, রাহানে ওই দলে বিরাটের জায়গায় রেখেছেন নিজেকে। দেশের হয়ে তিনি নিজে খেলেছেন ৮৫টি ম্যাচ। রান ৫ হাজার ৭৭। গড় ৩৮.৫। সেঞ্চুরি ১২টি।

আরও পড়ুন:

কোন যুক্তিতে বিরাটকে বাদ দিলেন রাহানে। তাঁর যুক্তি, বিরাট টেস্টে গোটা কেরিয়ার খেলেছেন চার নম্বরে। আবার শচীন তেণ্ডুলকরও খেলেন চার নম্বরে। ফলে দুই ব্যাটারের মধ্যে যে কোনও একজনকেই বেছে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে। রাহানে বেছেছেন শচীনকে। সেক্ষেত্রে কোহলিকে কি পাঁচ নম্বরে নামানো যেত না? রাহানে সে পথে না হেঁটে পাঁচ নম্বর জায়গাটায় নিজেকেই রাখছেন। অবশ্য শুধু কোহলি নন, রাহানের বেছে নেওয়া দল থেকে বাদ পড়েছেন জশপ্রীত বুমরাহ, রোহিত শর্মারাও। বুমরাহর জায়গায় তিনি প্রধান্য দিয়েছেন মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং ভুবনেশ্বর কুমারকে। আর রোহিতের বদলে ওপেন করছেন মুরলী বিজয় এবং শিখর ধাওয়ান।

দলে ৩ নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। ৬ নম্বরে উইকেটকিপার-ব্যাটার হিসাবে রাহানে বেছেছেন মহেন্দ্র সিং ধোনিকে। এই দলের অধিনায়কও তিনিই। এছাড়া দুই স্পিনার হিসাবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।

রাহানের বেছে নেওয়া একাদশ:
শিখর ধাওয়ান, মুরলী বিজয়, রাহুল দ্রাবিড়, শচীন তেণ্ডুলকর, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, মহম্মদ শামি

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *