‘বাংলায় এসব করতে দেব না’, ‘আরশোলা’দের বার্তা শুভেন্দুর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


‘আরশোলা’দের বিক্ষোভ নিয়ে উত্তপ্ত দিল্লি। বিদেশি শক্তির অঙ্গুলিহেলনে এমন বিক্ষোভ বলেই মনে করছে বিজেপি। তবে তার আঁচ কোনওভাবেই বাংলায় পড়তে দেবেন না বলেই সাফ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চমীতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রাম সমাজশিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর সূচনা করেন তিনি। এরপরই সেকথা বলেন তিনি।

শুভেন্দু বলেন, “অশান্তি তৈরির জন্য দেশে থেকে দেশকে দুর্বল করার প্রচেষ্টা চলছে। দেশের মানুষ এগুলো মেনে নেবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে। দেশকে আরও শক্ত হাতে মোকাবিলা করতে হবে। তবে আমরা এই রাজ্যে কোনভাবে এসব করতে দেব না।”

আরও পড়ুন:

নির্বাচন কমিশনের দুই কমিশনারের বক্তব্য উপেক্ষা করে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এই রিপোর্ট ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে জ্ঞানেশকে আগেই তোপ দাগেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পথে নেমে আন্দোলনেও শামিল হন তাঁরা। পুলিশি ধরপাকড়ের মুখোমুখিও হন। সে প্রসঙ্গেই এদিন মন্তব্য করেন শুভেন্দু।

তাঁর কথায়, “অশান্তি তৈরির জন্য দেশে থেকে দেশকে দুর্বল করার প্রচেষ্টা চলছে। দেশের মানুষ এগুলো মেনে নেবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে। দেশকে আরও শক্ত হাতে মোকাবিলা করতে হবে। তবে আমরা এই রাজ্যে কোনভাবে এসব করতে দেব না।”

পাঁশকুড়ার উন্নয়ন নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, “পাঁশকুড়া এলাকার উন্নয়ন থমকে থাকবে না। এলাকার বিধায়ক সিন্টু সেনাপতির হাত ধরে উন্নয়ন চলবে। উন্নয়নের ক্ষেত্রে অর্থ কোনও বাধা হবে না।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *