বসিয়েছিলেন মিঠুন, সরান অরূপ! কিশোর কুমারের ফলক ফেরাতে পুরমন্ত্রীর দরবারে বিজেপি

বসিয়েছিলেন মিঠুন, সরান অরূপ! কিশোর কুমারের ফলক ফেরাতে পুরমন্ত্রীর দরবারে বিজেপি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর সভাপতিত্বে ২০০০ সালে টালিগঞ্জের কুঁদঘাটে কিশোর কুমারের মূর্তি বসিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ফলকে এখনও জ্বলজ্বল করছে তাঁদের নাম, সাল-তারিখ। তৃণমূল আমলে সেই ফলক বেদির সামনে থেকে খুলে অন্যদিকে লাগিয়ে দেওয়া হয়। রাজ্যে পালাবদলের পর ওই ফলকই পুরনো জায়গায় ফিরিয়ে আনার জন্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে আবেদন করতে চলেছে বিজেপি।

জানা যায়, মিঠুনের উদ্যোগে বসানো সেই ফলক ২০১০ সালে কিশোর কুমারের মূর্তির বেদির সামনে থেকে খুলে ফেলা হয়। সামনের দিকে নিজের নামে ফলক বসিয়ে নতুন করে ‘কিশোর কুমার আইল‌্যান্ড’ উদ্বোধন করেন টালিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। রাজ্যে পালাবদলের পর অরূপের সেই ফলক সরিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ফলককে পুরনো জায়গায় ফেরাতে উদ্যোগ নিয়েছে বিজেপি। এরপর জন্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে আবেদন করতে চলেছে বিজেপির দক্ষিণ কলকাতা কালচারাল সেল।

আরও পড়ুন:

তাঁদের কনভেনার প্রীতম সরকার মঙ্গলবার জানিয়েছেন, বুধবারই পুরমন্ত্রীর কাছে আবেদন করা হচ্ছে। ৪ আগস্ট কিশোর কুমারের জন্মদিন। তার আগে প্রীতম চাইছেন, মিঠুন চক্রবর্তীর বসানো ফলক নিজের জায়গায় ফিরুক। জায়গাটি যেহেতু কলকাতা পুর এলাকার পার্কস অ‌্যান্ড স্কোয়ার বিভাগের অধীন, সেই সুবাদে এই নিয়ে সরাসরি পুরমন্ত্রীর কাছেই আবেদন করা হবে। বিষয়টি ইতিমধ্যেই দলের কালচারাল সেলের রাজ‌্য কনভেনর রুদ্রনীল ঘোষকেও জানানো হয়েছে।

প্রীতমের কথায়, “বিজেপির নাম করে অপপ্রচার করা হচ্ছিল, তারা ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা বলতে চাই, ৪ আগস্ট এবার কিশোর কুমারের জন্মদিন আমরা সাড়ম্বরে পালন করব। শুধু কিশোর কুমারই নন, অনেক আগে থেকেই আমরা হেমন্ত মুখোপাধ‌্যায়, আর ডি বর্মণের জন্মদিনের অনুষ্ঠানও অনেক বড় করে পালন করে আসছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *