বর্ধমানে পা রেখেই শুভেন্দু-ভাগবত কথা, ৩ দিনের বঙ্গ সফরে কী বার্তা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পশ্চিমবঙ্গে সংগঠনকে মজবুত করতে তিনদিনের রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার বর্ধমানের উল্লাসের মধ্যবঙ্গ প্রান্ত কার্যালয়ে শুরু হয়েছে সাংগঠনিক ‘একত্রীকরণ’ কর্মসূচি ও সাংগঠনিক বৈঠক। রাজ্যে প্রায় ৫ হাজার শাখা রয়েছে আরএসএস-এর। ১০ অক্টোবরের মধ্যে তা ১০ হাজার করার পরিকল্পনা ছিল। সেই কাজের পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে কী দিশা দেন মোহন ভাগবত সেদিকে তাকিয়ে সাংগঠনিক নেতৃত্ব। আরএসএস-এর সাংগঠনিক শক্তি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে কী বার্তা দেন সংঘ প্রধান সেদিকেও তাকিয়ে রয়েছেন তাঁরা। রাতে মোহন ভাগবতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লাস উপনগরীতে আরএসএস কার্যালয়ে আসেন মুখ্যমন্ত্রী।

এদিন কলকাতা বিমানবন্দর থেকে গাড়িতে বর্ধমান আসেন মোহন ভাগবত। উল্লাসে উপনগরীতে মধ্যবঙ্গ প্রান্ত কার্যালয়ে একত্রীকরণ কর্মসূচিতে মিলিত হন রাজ্যের সঙ্ঘ কার্যকর্তাদের সঙ্গে। সূত্রের খবর, আরএসএস-এর উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই তিন প্রান্তের সাংগঠনিক নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠকে সাংগঠনিক পরিস্থিতি, শাখার বিস্তার, জনসংযোগ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এই কার্যালয়ে কর্মসূচি সেরে দেওয়ানদিঘি এলাকার একটি বেসরকারি স্কুলের অডিটোরিয়ামে সাংগঠনিক বৈঠক করেন।

আরও পড়ুন:

সেখানে আর এস এসের মুখ্য শিক্ষক ও কার্যবাহীদের নিয়ে একটু শরীরচর্চা করেন এবং তাদের সাথে সঙ্ঘের বিস্তার নিয়ে আলোচনা করেন। তাদের কিছু উপদেশ দেন। সেখান থেকে ফের উল্লাস উপনগরীর কার্যালয়ে বৈঠক করেন। সব বৈঠকই ছিল রুদ্ধদ্বার। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ছিল সেখানে। ১৯২৫ সালের বিজয়া দশমীর দিন আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল।

চলতি বছরে সংঘের শতবর্ষ উদযাপন চলছে। সেই উপলক্ষে গত এক বছরে সংগঠনের সম্প্রসারণ এবং সামাজিক জনসংযোগের কাজ কতটা এগিয়েছে বৈঠকে তারও পর্যালোচনা হওয়ার কথা। রাজ্যে শাখার সংখ্যা ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করার কথা। সেই কাজের পর্যালোচনা হবে সংঘ প্রধানের বৈঠকে। শুক্রবারও সাংগঠনিক বৈঠক রয়েছে দিনভর। শনিবার কলকাতা ফিরে যাওয়ার কথা সঙ্ঘ প্রধানের। রাজ্যে পালাবদলের পর আরএসএস প্রধানের তিনদিনের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *