বছরের পর বছর ভরাডুবি, লাগাতার দুর্নীতি, বন্ধই হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ! 

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বছরের শেষেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাবনা কার্যত খারিজ করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, গত দু’বছরে এই প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে বোর্ডের প্রায় ৪০ কোটি বাংলাদেশি টাকা ক্ষতি হয়েছে। সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিপিএল আয়োজনের পথে হাঁটতে চাইছে না বিসিবি।

তামিমের বক্তব্য, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করে বোর্ডের লাভ হওয়াই স্বাভাবিক। সেখানে উলটে বিপুল ক্ষতি হলে গোটা পরিকাঠামো নিয়েই প্রশ্ন ওঠে। তাই তাড়াহুড়ো করে ফের বিপিএল আয়োজনের কোনও অর্থ নেই। তামিম বলেন, “আমি আগেও কয়েকবার বলেছি যে, এভাবে বিপিএল আয়োজন করতে দিতে চাই না। এই প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে গত দু’বছরে বোর্ডের ক্ষতি হয়েছে ৪০ কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করে বোর্ডের ঘরে টাকা আসা উচিত। যদি ক্ষতি হয়, তার মানে নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। যতক্ষণ না সেই সমস্যা মিটছে, ততক্ষণ এই প্রতিযোগিতা আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।”

আরও পড়ুন:

বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি সংগৃহীত।

বিপিএল আয়োজনের ইচ্ছা যে বিসিবির রয়েছে, তা-ও স্পষ্ট করেছেন তামিম। তবে তাঁর কথায়, লাভজনক এবং সুষ্ঠু পরিকাঠামো তৈরি না করে শুধু নিয়মরক্ষার জন্য প্রতিযোগিতা আয়োজন করতে চান না তাঁরা। তাঁর কথায়, “আমাদের বিপিএল আয়োজন করার ইচ্ছা ১০০ শতাংশ রয়েছে। কিন্তু তাড়াহুড়ো করতে চাই না।” পরের মরশুম শুরুর আগে হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। সেই সময়ের মধ্যে সমস্যার সমাধান সম্ভব কি না, প্রশ্ন করা হলে তামিম জানান, চলতি বছর বিপিএল হওয়ার সম্ভাবনা খুবই কম।

বিসিবি সভাপতির সংযোজন, “এ বছর বিপিএল হবে বলে মনে হচ্ছে না। এই প্রতিযোগিতা থেকে বিসিবির লাভের বদলে ক্ষতি হচ্ছে। সেটা ঠিক না হওয়া পর্যন্ত প্রত্যেক বছর বিপিএল আয়োজন করে লাভ নেই।” তবে বিপিএলকে পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। তামিমের কথায়, “আবারও বলছি, আমাদের ইচ্ছা আছে। কিন্তু তাড়া নেই। যদি ৬, ১২ বা ২৪ মাসও লাগে ঠিকঠাক আয়োজন করতে, তা হলে সেটাই হবে।” অর্থাৎ, নির্দিষ্ট সময়ের মধ্যে বিপিএল আয়োজনের চেয়ে প্রতিযোগিতাটিকে আর্থিক ভাবে বলবান করে তোলাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে বিসিবি। ফলে বছরের শেষের দিকে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বিপিএল-উন্মাদনা থেকে দূরে থাকতে হতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *