বচসার পরেই সহকর্মীর গুলিতে ঝাঁজরা, কাশ্মীরে নিহত ৪ সিআইএসএফ জওয়ান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বচসার পরেই ৪ সিআইএসএফ জওয়ানকে গুলিতে ঝাঁজরা করে দেওয়ার অভিযোগ উঠল সহকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কথুয়ায় একটি সিআইএসএফ ক্যাম্পে। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জওয়ানেরই। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

ঠিক কী ঘটেছে? সিআইএসএফের একটি সূত্রের খবর, এদিন বিকেলে ডিউটি ​​পরিবর্তনের সময় হেড কনস্টেবল অবধেশ সিংয়ের সঙ্গে কয়েকজন সিআইএসএফ জওয়ানের বচসা বাঁধে। ক্রমে সেই বচসা বড় আকার ধারণ করে। এক পর্যায়ে হেড কনস্টেবল অবধেশ সিং তাঁর রাইফেল উঁচিয়ে বাকি জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তাতেই গুরুতর আহত হন চারজন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চার জওয়ানের মৃত্যু হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সিআইএসফ ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

নিহতরা হলেন সহকারী কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল সঞ্জীব কুমার এবং কনস্টেবল মহম্মদ রফিক। কী কারণে এই বচসা বেঁধেছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই সিআইএসএফ সদর দপ্তর থেকে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, গোটা পরিস্থিতি ও তদন্তের বিষয়টি পর্যবেক্ষণ করছেন সিআইএসএফ ডিরেক্টর জেনারেল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *