‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির

‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ভোটের আগে বাংলায় পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘শ্যামাপ্রসাদের বাংলা বানানোর’ শপথ নেন। গত ৪ মে, সেই অঙ্গীকার পূরণ হয়েছে। প্রথমবার বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। আর ২০ জুন, শনিবার প্রথমবার মহাসাড়ম্বরে বাংলায় পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। বিশেষ এই দিনে তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকে বাংলা ভাষায় চিঠি দিলেন মোদি। ইতিহাস স্মরণ করে তিনি লিখেছেন, ‘ঔপনিবেশিক ভারত বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি উঠেছিল।’

মোদি আরও লিখেছেন, ‘এই বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের মানুষ এমন একটি নির্বাচনী রায় দিয়েছিলেন, যা চিরস্মরণীয়। যে নির্বাচনে রেকর্ড ভোটারদের উপস্থিতি, রেকর্ড নারী ও যুবসমাজের অংশগ্রহণ দেখা গিয়েছে। সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দলকে আশীর্বাদ করেছেন। তাঁদের একটি সাধারণ প্রত্যাশা ছিল- পশ্চিমবঙ্গ যেন আশা, সুশাসন এবং উন্নয়নের রাজনীতির দিকে এগিয়ে যায়। মানুষ চেয়েছিলেন, পশ্চিমবঙ্গ তার অতীতের গৌরব ফিরে পাক, যা দুঃখজনকভাবে বাতিল হয়ে যাওয়া ধ্যানধারণা বা মতাদর্শের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। একটি মধুর সংযোগের বিষয় হল, এই রায় এমন একটি সময়ে এসেছে যখন আমরা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন করছি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

বন্দে মাতরম প্রসঙ্গে মোদি লেখেন, ‘ভারতের মানুষ যখন ঔপনিবেশিক শাসনে পীড়িত ছিল, তখন এই বাংলা থেকেই বন্দে মাতরম ধ্বনি উঠেছিল, যা একটি শক্তিশালী বার্তা দিয়েছিল এবং প্রত্যেক ভারতীয়ের আবেগকে প্রকাশ করেছিল। এই বছর আমরা বন্দে মাতরম-এর ১৫০ বছর পালন করছি। এর মাধ্যমে আমরা মাতৃভূমির প্রতি ভক্তির এক চিরন্তন আহ্বানকে সম্মান জানাচ্ছি। আমি সম্প্রতি স্লোভাকিয়া থেকে ফিরেছি, যেখানে স্লোভাক গায়কেরা এই গানটি সুন্দরভাবে গেয়েছেন। এটি বন্দে মাতরম-এর আন্তর্জাতিক জনপ্রিয়তাকেই তুলে ধরে!’ তিনি বলেন, “পশ্চিমবঙ্গ দিবসে, আমি পশ্চিমবঙ্গের প্রতিটি বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রণাম জানাই, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে ভারতের সমৃদ্ধিতে অবদান রেখেছেন।”

উল্লেখ্য, ২০১৪ সালে ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামক চিন্তাগোষ্ঠী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে। এরপর বিজেপির উদ্বাস্তু সেল তাদের প্রধান কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গ দিবস নিয়মিত পালন শুরু করে। ২০২১ সাল থেকে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ দিবস পালন করেন। তিনি গত চার বছর ধরে বিধায়কদের নিয়ে সদলে কলকাতা ময়দানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে দিনটি পালন করতেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তড়িঘড়ি তাঁর বশংবদদের নিয়ে পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ ঘোষণা করে দেন। আর যে কোনও দিন হোক, ২০ জুনকে করা যাবে না, এটি ছিল বাম মহলেরও মত। তবে বাংলা দখলের পর এই প্রথমবার মহা সাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *