ফের প্রকৃতির রোষে নেপাল! তুষারধসে তছনছ তিব্বত সীমান্ত, ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ অন্তত ১০

স্বাস্থ্য/HEALTH
Spread the love


২৬ আগস্ট, ২০২৬। নেপালের বিপর্যয়ে নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। হাজারে হাজারে মৃত্যুমিছিল। মর্মান্তিক পরিণতি হয়েছে বাসিন্দা থেকে পর্যটকদের। সেই বিভীষিকার রেশ কাটার আগেই ফের প্রকৃতির রোষে প্রতিবেশী দেশ। রবিবার সকালে তুষারধসে তছনছ তিব্বত সীমান্ত। নেপালের সংবাদমাধ্যম সূত্রের খবর, অন্তত ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের মধ্যে অনেকেই ট্রেকিংয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

নেপাল ভ্রমণের অন্যতম আকর্ষণ মানাং জেলার হিমলাং হিমল শৃঙ্গ। যার উচ্চতা ৭ হাজার ১২৬ মিটার। রবিবার সকালে আচমকাই বেস ক্যাম্পের কাছে তুষার ধস নামে। তারপর থেকে ১০ জনের খোঁজ মিলছে না। মানাঙের পরিস্থিতি উপর নজর রাখছে নেপাল সরকার। সে দেশের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ঠিক কোথায় পর্বতারোহীরা আটকে আছেন, তা এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *