ফুটবল কুড়োতে যাওয়াই হল কাল! ঝিলে তলিয়ে গেল কিশোর, রাতভর তল্লাশির পর উদ্ধার দেহ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


খেলার সময় ফুটবল কুড়োতে গিয়েছিল। আর তাতেই ঘটল বিপত্তি। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রাজ গ্রাউন্ডের ঝিলে তলিয়ে মৃত্যু হল এক নবম শ্রেণির ছাত্রের। রাতভর ঝিলে তল্লাশি চালিয়ে সকাল ৯ টা নাগাদ দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

মৃতের নাম রোহন মাইতি (১৫)। তার বাড়ি চণ্ডীপুর এলাকায়। সে পরিবারের একমাত্র সন্তান। বৃহস্পতিবার দুপুরে মহিষাদল রাজ গ্রাউন্ডে বন্ধুদের সঙ্গে ফুটবল অনুশীলন করছিল রোহন। সেই সময় বলটি ঝিলে পড়ে যায়। আর সেই বল কুড়োতে গিয়েই জলে তলিয়ে যায় রোহন। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে স্থানীয়দের খবর দেয় তার বন্ধুরা। স্থানীয়রা ছুটে এসে ঝিলে জাল ফেলে প্রথমে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু রোহনকে পাওয়া যায়নি। পরে পুলিশ ও সিভিল ডিফেন্স, ডুবুরি ও স্পিডবোট নামিয়ে উদ্ধারকাজ শুরু করে। রাতভর চলে তল্লাশি। এরপর শুক্রবার সকাল ৯টা নাগাদ রোহনের দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হল চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও তাপস মণ্ডল, হলদিয়ার এসডিপিও, মহিষাদল থানার ওসি, বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা ও পীযূষ কান্তি দাস। এই ঘটনার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোহনের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। পরিবারকে শুভেন্দুর এই বার্তা পৌঁছে দিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *