২৯ এপ্রিল ভোট হয়েছিল। তবে একাধিক অভিযোগ থাকায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবার ফলতায় ভোট। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তায়। রয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ান। ফলতা আসনে কার্যত বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বিই নেই বলা চলে। কারণ ভোটের ৪৮ ঘণ্টা আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ঘোষণা করেছেন তিনি লড়াইয়ে নেই। যদিও ইভিএমে রয়েছে তাঁর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
