Narendra Modi | ‘প্যাটেলকে পূর্ণ স্বাধীনতা দেননি’ একতা দিবসের অনুষ্ঠানে ফের মোদির নিশানায় জহরলাল নেহরু

Narendra Modi | ‘প্যাটেলকে পূর্ণ স্বাধীনতা দেননি’ একতা দিবসের অনুষ্ঠানে ফের মোদির নিশানায় জহরলাল নেহরু

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবারও মোদির (Narendra Modi) নিশানায় জহরলাল নেহরু (Jawharlal Nehru) ও কংগ্রেস (Congress)। গুজরাটে (Gujrat) সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) ১৫০ তম জন্মদিবসের অনুষ্ঠান থেকে কাশ্মীর নীতি থেকে দেশভাগ সব নিয়েই কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী। এদিন একতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদি। সেখানে তিনি জানান, সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেটের সদস্য ছিলেন। কিন্তু কংগ্রেসই তাঁর স্বপ্ন পূরণ করেনি বলে অভিযোগ মোদীর। কংগ্রেসকে বিঁধে মোদি অভিযোগ করেন, ‘ব্রিটিশদের স্বার্থ বজায় রেখেছে ওরা।’

মোদি বলেন, সর্দার প্যাটেল কাশ্মীরকে ভারতের অংশ করতে চেয়েছিলেন। অন্য দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে তিনি সেটাই করেছিলেন, কিন্তু নেহরু বাধা দেওয়ায় কাশ্মীরের ক্ষেত্রে তিনি তা পারেননি। কাশ্মীরকে আলাদা সংবিধান ও পতাকা দেওয়া হয়।’ কাশ্মীর সমস্যার জন্য ভারতকে দীর্ঘদিন ধরেই ভুগতে হচ্ছে। এর জন্য মোদির নিশানায় কংগ্রেস। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস কাশ্মীর নিয়ে যে ভুল করেছে, তার জন্য দশকের পর দশক ধরে ভুগতে হচ্ছে দেশকে। কংগ্রেসের দুর্বলতার জন্যই কাশ্মীরের কিছু অংশ এখন পাকিস্তানের হাতে রয়েছে।’

বিজেপি বরাবরই জহরলাল ও সর্দার প্যাটেলকে আলাদা করে দেখে। তাদের বক্তব্য জহরলাল চাইলে পাক অধিকৃত কাশ্মীর আজ ভারতের অংশ থাকত। সর্দার প্যাটেল কংগ্রেসের নেতা ও প্রথম ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন। তাদের অভিযোগ, নেহরু কখনই বল্লভভাই প্যাটেলকে পূর্ণ স্বাধীনতা দেননি।  এদিন সর্দার প্যাটেলের জন্মদিনেও দোষারোপের সেই পালাই অব্যাহত রইল। বিহারে আর কয়েক দিনের মধ্যেই নির্বাচন শুরু হতে চলেছে। এখানে বিজেপির অন্যতম প্রতিপক্ষ কংগ্রেস ও আরজেডি। ফলে প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসকে নিশানা করে বিজেপি কার্যত একঢিলে দুই পাখি মারতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *