প্রেমিক-ই বিশ্বাসঘাতক! পুরুলিয়ার কাশিপুরে যাত্রার আসর থেকে ডেকে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’ কাণ্ডে প্রেমিক-সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল কাশিপুর থানার পাঁচাগোড়া গ্রামের সুদীপ ওরফে সাগেন মান্ডি, রাজেশ মান্ডি, সুশান্ত মান্ডি, বিনন্দ সরেন ওরফে গেঁড়া, মেঘনাথ মান্ডি এবং সাগুন মুর্মু ওরফে রাজা। মঙ্গলবার ধৃতদের রঘুনাথপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলা হলে প্রথম চার জনের চারদিনের পুলিশ হেফাজত এবং বাকি দু’জনের জেল হেফাজত হয়। অন্যদিকে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে এদিন গোপন জবানবন্দি দেন নির্যাতিতা কিশোরী।
পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এই ঘটনা সামনে আসতেই রাত্রিবেলায় গানের আসর, যাত্রা বন্ধের পাশাপশি নির্যাতিতার পরিবারকে সঠিক বিচারের দাবি জানিয়েছেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সম্পাদক নির্মল টুডু। কাশিপুরের এই গণধর্ষণের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র ঝড় উঠেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সমাজ মাধ্যমে কেউ কেউ এনকাউন্টারের কথা বলেন। কেউ ‘খরচ’-র দাবি জানিয়েছেন। পুলিশি তদন্তে উঠে এসেছে কাশিপুর থানা এলাকায় বছর ১৭-র ওই আদিবাসী কিশোরীর সঙ্গে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সুদীপ ওরফে সাগেন মান্ডির।
আরও পড়ুন:
রবিবার মাজরামুড়া গ্রামে একটি যাত্রানুষ্ঠান ছিল। সেখানে ওই কিশোরীকে তার প্রেমিক যাত্রা দেখতে ডাকে বলে দাবি। সেখানে যাত্রা দেখার মাঝেই মধ্যরাতে ওই নাবালিকাকে তার প্রেমিক ডেকে বাইরে বার করে। তারপর সেখান থেকে প্রায় ৮০০ মিটার দূরে ঝোঁপঝাড় এলাকায় নিয়ে যায়। তদন্তে উঠে এসেছে প্রথমে সুদীপ দীর্ঘক্ষণ তার লালসা মেটায়! তারপর বাকি ৫ জনকে সেখানে ডাকে। শুরু হয় ধাপে ধাপে শারীরিক নির্যাতন! সেই নির্যাতন চলে সকাল পর্যন্ত।
তখনও মাজরামুড়া গ্রামের মাঠে যাত্রা পালা চলছিল। মাইকে ভেসে আসছিল কলাকুশলীদের কণ্ঠস্বর থেকে গান-বাজনার সুর। তবে সকাল হয়ে যাওয়ায় ওই কিশোরীর অপরাধস্থল থেকে কোনওক্রমে ছুটে পালিয়ে মাজরামুড়া গ্রামে যাত্রানুষ্ঠানের কমিটির লোকজনের কাছে পৌঁছন। তাদের ঘটনার কথা জানান। এরপরেই সেখান থেকে খবর যায় কিশোরীর পরিবারের কাছে। তারপর থানার দ্বারস্থ। সোমবার ঘটনার খবর চাউর হতেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কাশিপুরের মানুষজন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
