প্রেমিকের দেওয়া শাড়িতে কাটবে নবমীর রাত? জেনে নিন কীভাবে মেকআপ করবেন

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নবমী মানেই পুজো যেন প্রায় শেষের পথে। তবুও বাকি আনন্দ চেটেপুটে উপভোগ করে নেওয়ার তীব্র চেষ্টা। এই রাতে তাই সাজগোজও হতে হবে একেবারে অন্যরকম। আপনি কি প্রেমিকের দেওয়া শাড়িতে নিজেকে সাজাবেন বলে স্থির করেছেন। তবে জেনে নিন মেকআপ করবেন কীভাবে।

  • একে তো তীব্র গরম। তার উপর আবার প্যান্ডেল প্যান্ডেলে ঘোরার পরিকল্পনা থাকলে তো কথাই নেই। ঘেমেনেয়ে যা তা অবস্থা হতে পারে। তাই বেশি বেস মেকআপ করবেন না। আপনার ত্বকের রঙের কাছাকাছি একটি শেড বেছে নিন।
  • মুখের সঙ্গে গলার রঙে যাতে কোনও ফারাক না থাকে সেদিকে খেয়াল রাখুন। নইলে সাজটাই মাটি।
Eye-Makeup
ফাইল ছবি
  • চোখের মেকআপে আজ না হয় কিছুটা বাড়তি সময় দিন। শুধু লাইনারের সাহায্যে স্মোকি আই করতে পারেন। আইশ্যাডো ব্যবহার করতে পারেন। আর না চাইলে আই পেনসিলও ব্যবহার করতে পারেন।
  • যে ব্রাশ দিয়ে চোখের মেকআপ করলেন, তা দিয়েই ভ্রু-ও সাজিয়ে নিন। তাতে আপনি হয়ে উঠবেন আরও মোহময়ী।
  • হাইলাইটারও ব্যবহার করতে পারেন। কপালে এবং নাকের উপর হাইলাইটার ব্যবহার করলে দেখবেন আপনার সাজই যেন বদলে গিয়েছে।

সবশেষে অবশ্যই হালকা সুগন্ধি ব্য়বহার করুন। দেখবেন প্রেমিক আপনার দিক থেকে চোখ সরাতে পারবেন না। নবমী নিশি আপনাদের জন্য হয়ে উঠবে আরও বেশি স্পেশাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *