স্টারলিঙ্ককে ভারতের বাজারে ঢুকতে বাধা দিচ্ছে কিছু গোষ্ঠী এবং প্রভাবশালীরা। এমনই দাবি তুলে সরব হয়েছেন টেসলা কর্তা তথা মার্কিন ধনকুবের এলন মাস্ক। এবার সরাসরি আম্বানিদের নিশানা করলেন তিনি। বললেন, “প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই যে ভারতের আসল কর্তা, তা উপলব্ধি করতে না পারার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”
নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাভাবিকভাবেই, ভারতের মহান জনগণের উপর আপনার একচেটিয়া শোষণের বিষয়টি আপনি বজায় রাখতে চাইবেন। কিন্তু তা সত্ত্বেও, আপনি কি স্টারলিংককে প্রতিযোগিতায় আসার সুযোগ দেওয়ার কথা বিবেচনা করবেন?” মাস্ক আরও বলেন, “অন্য সব দেশের মতোই ভারতেরও অনেক এলাকা রয়েছে যেখানে ইন্টারনেট পরিষেবা নেই। এর ফলে শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশ্ববাজারে তাদের পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন না। স্টারলিংক তাঁদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
