সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে ডুবেছে মায়ানগরী মুম্বই। তারকা থেকে আমজনতা এই প্রবল বর্ষণের জেরে সকলের জীবনই প্রায় সমস্যার মুখে। ডুবে গিয়েছে একাধিক বাড়ি, জলমগ্ন রাস্তাঘাট। বাদ যায়নি অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘প্রতীক্ষা’। সোশাল মিডিয়ায় প্রকশ্যে এসেছে সেই ছবি।
সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, বৃষ্টির জল ঢুকে পড়েছে অমিতাভের সাধের বাংলোতে। সেখানে জমে যাওয়া জলে প্রায় পা ডুবে যাওয়ার উপক্রম। উল্লেখ্য, মুম্বইতে এটিই ছিল অমিতাভ বচ্চনের প্রথম কেনা বাংলো। যা তিনি ১৯৭৬ সালে ‘শোলে’ ছবির সাফল্যের পর কিনেছিলেন। শুধু তাই নয়য় দুই সন্তান শ্বেতা অ অভিষেক দু’জনের জন্মও এখানে। তাই এটি শুধু একটি বিলাসবহুল বাংলোই নয়য়। বচ্চন পরিবারের জন্য এটি বহু অমূল্য স্মৃতির ধারকবাহকও। এই বাংলোর নামকরণ করেছিলেন অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন।
২০২৩ সালে মেয়ে শ্বেতা বচ্চনকে এই বাংলো লিখে দেওয়ার পর কম জলঘোলাও হয়নি। বহু চর্চা হয়েছিল তখনই। তবে এই সময়ে দাঁড়িয়ে এই বাংলোটির আনুমাণিক দাম হতে পারে প্রায় ৫০ কোটি টাকা। তবে সেসব এখন অতীত। এখন বৃষ্টির জলে মুম্বইয়ে জলমগ্ন অবস্থায় থাকার দরুন ‘প্রতীক্ষা’ এখন উঠে এসেছে চর্চায়।
