প্রধানমন্ত্রিত্বের ১২ বছর, বুধে এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে চা চক্র মোদির, দিল্লি যাচ্ছেন শুভেন্দুও

প্রধানমন্ত্রিত্বের ১২ বছর, বুধে এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে চা চক্র মোদির, দিল্লি যাচ্ছেন শুভেন্দুও

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছর পূর্তি। পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী মোদি। বুধবার অর্থাৎ ১০ জুন সেই রেকর্ডই ভেঙে একটানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করলেন তিনি। আর সেই উপলক্ষ্যে দিল্লিতে এক চা চক্রের আয়োজনও করা হয়েছে। সেই চা চক্রে যোগ দিতে আজ, বুধবার দুপুরেই দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার আগে এদিন নিউটাউনের রাম মন্দিরে পুজোও দেবেন তিনি।

এই বিষয়ে আরও খবর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে আরও একটি নয়া পালক। দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন তিনি। বুধবার জওহরলাল নেহরুর টানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ভাঙলেন মোদি। বিজেপি নেতারা মোদিকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ৬২ বছর ধরে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন নেহরু। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মোদি। সেই উপলক্ষ্যে দিল্লিতে সাজো সাজো রব। এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে আজ, বুধবার দুপুর তিনটেয় প্রধানমন্ত্রী চা চক্র সারবেন। রাজধানীর ভারত মণ্ডপমে এই চা চক্র হবে বলে খবর।

প্রধানমন্ত্রীর সঙ্গে সেই চা চক্রে যোগ দিতেই এদিন দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দুপুরেই কলকাতা থেকে দিল্লি উড়ে যাবেন তিনি। আগামী কাল, বৃহস্পতিবার রাজধানীতেই নীতি আয়োগের বৈঠক আছে। ওই বৈঠকে তিনি যোগ দেবেন। এর আগে একাধিকবার নীতি আয়োগের বৈঠক হলেও সেখানে যোগ দেননি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ তুলে ‘বয়কটে’র পথে হাঁটেন তিনি। ফলে কেন্দ্রের থেকে প্রাপ্য অর্থ পাওয়া থেকে বঞ্চিত থেকেছে বাংলা। কিন্তু মানুষের রায়ে বাংলার মসনদে এবার পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *