প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে পার্নো, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে পার্নো, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


অভিনয়ের সঙ্গে রাজনীতিতেও নাম লিখিয়েছেন। ব্যস্ততার মাঝে ফের নতুন ভূমিকায় অভিনেত্রী পার্নো মিত্র। ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক তাঁর। কার্যনির্বাহী প্রযোজকের ভূমিকায় পার্নো। ছবির পরিচালনায় শ্রীময়ী চক্রবর্তী। এই ছবিটি যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। শনিবার সোশাল মিডিয়ায় নিজেই সুসংবাদ দেন অভিনেত্রী।

ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস এবং আদ্যা ফিল্মসের ব্যানারে শ্রীময়ী চক্রবর্তী ও ওম সিংহ প্রযোজিত ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’। পার্নো কার্যনির্বাহী প্রযোজক। সঙ্গে রয়েছেন রুশা বসু। এই ছবির সঙ্গে যুক্ত রাধিকা পিরামল এবং নীরজ চুড়ি। শ্রীময়ী ক্যানসার যোদ্ধা। লন্ডনে তাঁর দু’টি রেস্তরাঁও রয়েছে। তিনি দুই সাহসী নারীকে নিয়ে ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ বানিয়েছেন। এই ডকু ছবিটি দুই সাঁওতাল রমণী অঙ্কিতা ও বিনুর জীবনের কাহিনি। তাঁদের জীবিকা মহুয়া তৈরি ও বিক্রি করা। তাঁদের একজন চান পুরুষ হিসাবে বাঁচতে। দু’জনের স্বপ্ন এবং জীবন সংগ্রামই ফুটে উঠেছে তথ্যচিত্রে। পার্নো বলেন, “লড়াইয়ের ছবি ফুটে উঠবে ছবিতে। যেকোনও ভালো কাজের সঙ্গে আছি। এই কাজটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি আপ্লুত। আপাতত কান চলচ্চিত্র উৎসবের জন্য অপেক্ষা করছি।”

আরও পড়ুন:

Parno-Mitra-2Parno-Mitra-2

শুধু পার্নোই নন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে পাওলি দামকে দেখা গিয়েছিল ২০১১ সালে। শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দর পরিচালিত ছত্রাক ছবির জন্য আন্তর্জাতিক এই উৎসবে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী। লালপেড়ে সাদা শাড়ি পরে কানের রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। ২০২২ সালে পাওলি দাম অভিনীত ‘ছাদ’ ছবি দেখানো হয়েছিল। যদিও অভিনেত্রী সেবার অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে পারেননি।

বলে রাখা ভালো, এবার প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন ‘টক্সিক’ খ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। এর আগে বলিউড থেকে কান চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শর্মিলা ঠাকুর, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালন। কানের রেডকার্পেটে দেখা গিয়েছিল সোনম কাপুর, মল্লিকা শেরাওয়াত, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মা, হিনা খান, তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীরাও।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *