প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


কেন্দ্রের বেশ কিছু প্রতিশ্রুতির পরেই যন্তর মন্তরের আন্দোলন তুলে নিয়েছিল ককরোচ জনতা পার্টি। সেই প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনে নামবে পড়ুয়ারা। রবিবার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিক্ষোভকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর তুলে নেওয়া-সহ একাধিক প্রসঙ্গ টেনে অভিজিৎ দীপকের দল জানিয়েছে, আগামী কর্মসূচি কী হবে তা সোমবার জানানো হবে।

নিট কেলেঙ্কারির কারণে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতির পরেই আন্দোলন তুলে নিয়েছিল সিজেপি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক বিবৃতিতে সিজেপি লিখেছে, “শান্তিপূর্ণ আন্দোলনে ইতি টানার জন্য এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই আন্দোলন শেষ হতেই সরকার প্রতিশ্রুতি পালন না করে গোটা যুবসমাজকে যে অপমান করছে, আমরা তা হতে দেব না। ভারতের যুবসমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষা করতে হবে। কেবল কথার কথা নয়, প্রকৃত উদ্দেশ্য ও ভাবনার সঙ্গে সংগতি রেখে প্রতিশ্রুতি পূরণ করতে হবে।”

আরও পড়ুন:

বিবৃতিতে সিজেপি দাবি করেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া হিসাবে কেন্দ্রের কাছে তালিকা চেয়েছিল কোর্ট। যদিও সেই তালিকা দেওয়া হয়নি। এখনও পর্যন্ত আত্মঘাতী পরীক্ষার্থীদের ক্ষতিপূরণও দেওয়া হয়নি। সিজেপি বিবৃতিতে বলেছে, ‘‘ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন আমাদের প্রতিবাদের ফলে। তবে যতক্ষণ না যুবসমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলির প্রত্যেকটি পূরণ হবে, ততক্ষণ আমরা থামব না।’’ পরবর্তী আন্দোলনের জন্য যুবসমাজ তৈরি থাকতে বলেছে অভিজিৎ দীপকের দল। তাদের বক্তব্য, “আমরা সারা দেশের শিক্ষার্থী, তরুণ নাগরিক, সমর্থক এবং সিজেপি-র স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি, তারা যেন ২৪ আগস্ট পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন।”

আরও পড়ুন:

এদিকে দেশজুড়ে সরকারি স্কুলের হাল ফেরাতে পথে নেমেছে ককরোচ জনতা পার্টি। নানা রাজ্যের সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন অভিজিৎ দীপকে-আশুতোষ রাঙ্কারা। সেই ‘অপরাধে’ এবার এফআইআর দায়ের হল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিতের বিরুদ্ধে। মহারাষ্ট্রের আউসা থানায় দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ, অনুমতি না নিয়েই স্কুল চত্বরে ঢুকে পড়েছেন ককরোচ নেতৃত্ব।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *