প্যান্ট খুলে যৌনাঙ্গে হাত! দত্তপুকুরে টিউশন পড়তে গিয়ে দাদুর যৌন লালসার শিকার ১০ বছরের নাবালিকা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


১০ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে তারই দূর সম্পর্কের দাদুকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই দাদুর স্ত্রীর কাছে পড়তে যেত নাবালিকা। বুধবার সেখানে পড়তে গেলে তাকে যৌন হেনস্তা করে দাদু। ঘটনা জানাজানি হতে থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। এরপর অভিযুক্তকে তড়িঘড়ি গ্রেপ্তার করে পুলিশ।

নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীর কাছে পড়তে যেত ওই নাবালিকা। প্রত্যেক দিনের মতো বুধবার বিকেলেও সেখানে পড়তে যায় সে। বই রাখতে বাড়ির উপরের তলায় যেতেই তাকে চেপে ধরে দাদু। এরপর প্যান্ট খুলে যৌনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ। মুখ বন্ধ রাখতে নাবালিকাকে হুমকিও দেয় বলে অভিযোগ উঠেছে। বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে নাবালিকা। এরপর পরিবারের সদস্যদের সব কথা খুলে বলে সে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ঘটনার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:

নাবালিকার পরিবারের দাবি, এর আগেই একাধিকবার নাবালিকাকে চুমু খেয়েছে অভিযুক্ত। মুখ বন্ধ রাখতে টাকাও দিত। এদিন নাবালিকা বাড়ি এসে কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয়। পরিবারের এক সদস্যের কথায়, “অভিযুক্তের কঠোর শাস্তি চাই। দ্বিতীয়বার যেন কেউ এরকম কাজ করতে না পারে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *