স্ত্রীর হাত দিয়ে কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতা তথা ফলতার জাহাঙ্গীরের ‘সেনাপতি’। এদিন প্রায় সাড়ে ৮ লক্ষ কাটমানির টাকা এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। বর্তমানে পলাতক রয়েছেন ওই তৃণমূল নেতা তথা বেলসিংহা অঞ্চলের তৃণমূল সভাপতি গুরুপদ মণ্ডল।
তৃণমূল জমানায় ফলতার একদা ত্রাস জাহাঙ্গীর খানের নির্দেশে কোটি কোটি টাকা কাটমানি নিয়েছিলেন গুরুপদ মণ্ডল। স্বঘোষিত ‘পুষ্পা’র সেনাপতি হিসেবে পরিচিত ছিলেন তিনি। অভিযোগ, শুধুমাত্র ১৮৩ নম্বর বুথ থেকে গুরুপদ ২৫ লক্ষ টাকা কাটমানি তুলেছিলেন। রাজ্যে পালাবদলের পর থেকে পলাতক রয়েছেন গুরুপদ। তিনি ছাড়াও বেলসিংহা ২ তৃণমূল অঞ্চল প্রধান কাকলি মালিও পলাতক রয়েছেন। এই আবহে স্ত্রী ও দুই অনুগামীকে দিয়ে কাটমানি ফেরত দিলেন গুরুপদ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অধিকাংশ গ্রামবাসীদের কাছ থেকে আবাস যোজনার কাটমানি হিসেবে ৬০ হাজার, ৪০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে নিয়েছিলেন তৃণমূলের ওই অঞ্চল সভাপতি। আবাস যোজনায় ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেয় সরকার। তার মধ্যে অনেকের কাছ থেকে ৬০ হাজার টাকাই আত্মসাৎ করেছিলেন তিনি। আমফানে ঘর ভেঙেছে এমন ব্যক্তির কাছ থেকেও ২০ হাজার টাকা করে কাটমানি নিয়েছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পর ঘরে ফিরে এসেছেন তৃণমূল আমলে বিজেপি করার অপরাধে ঘর ছাড়া ব্যক্তিরা। বাড়িতে ফিরে এসে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কাটমানি ফিরিয়ে দেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ভয়ে গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল, সহদেব মালিক, দীপঙ্কর মালিক উপস্থিত থেকে গ্রামবাসীদের হাতে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা ফিরিয়ে দেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
