পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট-ফ্রিজ হওয়ায় বিপাকে পড়েছিলেন এক মহিলা। সেই সুযোগকে কাজে লাগিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ‌্যা মামলার ভয় দেখানোর অভিযোগ উঠল এক চিকিৎসক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ-নেতা ও আইনজীবীদের সঙ্গে ‘যোগাযোগ’ রয়েছে, এই দাবি তুলে সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এমনকী, সহযোগীদের দিয়ে পুলিশ ও রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে ভুয়ো ফোন করিয়েও টাকা আদায় করা হয় বলে অভিযোগ। এই অভিযোগেই তদন্তে নেমে ওই ‘গবেষক’ ড. সুদীপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছেন দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার আধিকারিকরা।

ভবানীপুর থানার ওসি সৌমিত্র বসুর নির্দেশে হাওড়ার নিশ্চিন্দার আনন্দনগর এলাকায় ওই যুবকের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনায় তাঁর স্ত্রী মন্দিরা সামন্তের ভূমিকাও পুলিশ খতিয়ে দেখছে। সুদীপ নিজেকে গবেষক বললেও এই সংক্রান্ত কোনও নথি তাঁর কাছ থেকে উদ্ধার হয়নি। অভিযোগকারী মহিলা পুলিশের কাছে অভিযোগ জানান, তাঁর পরিচিত হওয়ার সুবাদে সুদীপ বিশ্বাসকে মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট-ফ্রিজ হওয়ার বিষয়টি জানান। এরপরই সুদীপ বিশ্বাস ও তাঁর স্ত্রী মন্দিরা সামন্ত ষড়যন্ত্র করে তাঁকে ভয় দেখাতে শুরু করেন।

আরও পড়ুন:

তাঁদের দাবি ছিল, মনিকা ও তাঁর পরিবারের সদস্যরা একটি ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েছেন। বিষয়টি ‘মিটিয়ে’ দেওয়ার জন্য তাঁদের কাছে পুলিশকর্তা, রাজনৈতিক নেতা ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও দাবি করা হয়। এর পরই কয়েকজন সহযোগীকে পুলিশ অফিসার ও রাজনৈতিক নেতা সাজিয়ে মহিলাকে ফোন করানো হয়। ফোনে হুমকি দিয়ে ও ভয় দেখিয়ে বেশ কয়েক দফায় অভিযোগকারিণীর কাছ থেকে মোট ৬ লক্ষ ২৫ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়াও অভিযুক্ত ওই মহিলাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। এর পরই মহিলা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *