পুলিশের এনকাউন্টারকে একশো শতাংশ সমর্থন করি: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পুলিশি এনকাউন্টার (police encounter) নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েও কড়া অবস্থান বজায় রাখলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। রাজ্যে সাম্প্রতিক একাধিক এনকাউন্টারের ঘটনায় বিরোধীরা যখন বিচারব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন, তখন বিজেপি সাংসদ স্পষ্ট জানালেন যে তিনি এই পদক্ষেপকে পুরোপুরি সমর্থন করেন।

সোমবার মহিষাদল রাজ কলেজের প্রতিষ্ঠাতা রাজা দেবপ্রসাদ গর্গের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি এনকাউন্টারের পক্ষে যুক্তি দিয়ে বলেন, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালাবে। সাধারণ মানুষ ও সমাজ যে দ্রুত অপরাধ দমন চায়, সেই বিষয়টি তুলে ধরে তাঁর মন্তব্য, আদালতের নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এত দ্রুত সমাধান পাওয়া সম্ভব হয় না।

বীরভূমে দুষ্কৃতী রতন শেখের এনকাউন্টার প্রসঙ্গে তিনি দাবি করেন, এটি কোনও বিচারবহির্ভূত পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নয়। তদন্তের স্বার্থে অকুস্থলে নিয়ে যাওয়ার পর ওই অভিযুক্ত পুনরায় পুলিশের ওপর হামলা চালালে পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, রাজ্যে দলের নামে ওঠা তোলাবাজির অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। তাঁর বক্তব্য, প্রকৃত বিজেপি কর্মীরা এমন কাজের সঙ্গে যুক্ত নন। ৪ তারিখের পর যাঁরা হঠাৎ দলে ভিড়েছেন, তাঁদের একাংশ টাকা রোজগারের জন্য এমনটা করছেন। তবে দ্রুত এই তোলাবাজি নিয়ন্ত্রণে চলে আসবে বলেও তিনি আশ্বস্ত করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *