নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় রবিবার দিনভর উত্তপ্ত বারুইপুর। অভিযুক্তদের শাস্তির দাবিতে জ্বলেছে ক্ষোভের আগুন। দুপুরে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধেতেই ২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বাকিদের খোঁজে রাতভর চলেছে অভিযান। ধর্ষণ-খুনের ঘটনায় রবিবার মাঝরাতেই আরও ৩ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গর্ত থেকে টেনে বের করতে বারুইপুর থানার পুলিশের সঙ্গে অ্যাকশনে নেমেছিলেন এসটিএফের কয়েকজন সদস্যও। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতভর ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ অর্থাৎ সোমবারই তাঁদের বারুইপুর আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন করতে পারে পুলিশ। নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় অ্যাডিশনাল এসপি পিনাকী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে।
বিস্তারিত আসছে…
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
