পুরভোট মামলায় হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্যে

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


কলকাতা পুরভোটের উপর কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে রাজ্যের তরফে মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কলকাতার পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে শুরু থেকেই আপত্তি করেছিল বিরোধী দলগুলি। পরবর্তীকালে তার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। মামলায় সাফ জানানো হয়, আগে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি হবে, তারপর ভোট। অর্থাৎ কবে পুরভোট হবে, তা এখন প্রশ্নের মুখে। একাধিক পুরসভা ও পুরনিগমে ভোট হয়নি দীর্ঘদিন। পালাবদলের পর একাধিক পুরবোর্ড ভেঙে গিয়েছে, সেখানে দায়িত্ব সামলাচ্ছেন প্রশাসকরা। ফলে দ্রুত ভোট করাতে চাইছিল সরকার। নাহলে বিঘ্নিত হচ্ছে নাগরিক পরিষেবা। শোনা যাচ্ছিল, নভেম্বরের শেষের দিকে হতে পারে নির্বাচন। কিন্তু হাই কোর্টের নির্দেশের ফলে পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চিয়তায়। এরই মাঝে আবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টে পৃথক মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন:

কলকাতা ও হাওড়ায় নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে প্রতি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ ডিসেম্বর থেকে এই কো-অর্ডিনেটর কাজ করবেন। এই কো-অর্ডিনেটর কারা হবেন, তাও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপির লোকজনই কো-অর্ডিনেটর হবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন হাই কোর্টের স্থগিতাদেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়া হবে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। শীর্ষ আদালত কী বলে, সেদিকেই এখন তাকিয়ে শাসক-বিরোধী উভয়পক্ষ। সাধারণ মানুষের নজর পুরভোট মামলার দিকেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *