পুজোর আগেই চমক, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আলিপুর থেকে যাচ্ছে আরও বাঘ

পুজোর আগেই চমক, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আলিপুর থেকে যাচ্ছে আরও বাঘ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


জিনগত বৈচিত্র্য রক্ষার প্রয়োজনে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার আনা হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। রাজ্য বন দপ্তর ও রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিশেষ যৌথ উদ্যোগে ওই পরিকল্পনা নেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে শারদ উৎসবের ছুটিতে পর্যটকরা ডোরাকাটা নতুন অতিথিকে দেখার সুযোগ পাবেন। ওই অতিথিকে নিয়ে বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা দাঁড়াবে ১৫।

চলতি মাসে বেঙ্গল সাফারি থেকে একটি স্ত্রী বাঘ পাঠানো হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায়। পরিবর্তে সাফারি পার্কে আনা হয় নতুন এক সঙ্গিনীকে। সেটি সাইবেরিয়ান রয়্যাল বেঙ্গল টাইগার প্রজাতির।

আরও পড়ুন:

রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন, “নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াতে আলিপুর থেকে নতুন বাঘ পার্কে পৌঁছনোর পর কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর পর্যটকদের সামনে আনা হবে। বাঘের জিনগত বৈচিত্র্য বজায় রাখতে এই উদ্যোগ।” অন্যদিকে সাফারি পার্ক কর্তৃপক্ষ জানান, এক পরিবেশে দীর্ঘদিন একই পরিবারের বাঘের প্রজনন ঘটলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জিনগত সমস্যা দেখা দেয়। সেই ঝুঁকি এড়াতে নতুন বাঘ আনা হচ্ছে। ওই বিষয়ে ইতিমধ্যে সেন্ট্রাল জু অথরিটির সবুজ সঙ্কেত মিলেছে। 

বলে রাখা প্রয়োজন, চলতি মাসে বেঙ্গল সাফারি থেকে একটি স্ত্রী বাঘ পাঠানো হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায়। পরিবর্তে সাফারি পার্কে আনা হয় নতুন এক সঙ্গিনীকে। সেটি সাইবেরিয়ান রয়্যাল বেঙ্গল টাইগার প্রজাতির। দ্বিতীয় দফায় এবার আলিপুর চিড়িয়াখানা থেকে শিলিগুড়িতে আনা হচ্ছে আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এর আগেও ২০২৪ সালে বেঙ্গল সাফারি পার্ক থেকে এক জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার পাঠানো হয় ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানায়। পরিবর্তে আনা হয় একজোড়া স্পেকট্যাকল লেঙুর এবং একজোড়া সিংহ দম্পতি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *