পিছু হটলেন ট্রাম্প! গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্কবাণ প্রত্যাহার, হঠাৎ কেন সুর নরম?

পিছু হটলেন ট্রাম্প! গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্কবাণ প্রত্যাহার, হঠাৎ কেন সুর নরম?

রাজ্য/STATE
Spread the love


গ্রিনল্যান্ড নিয়ে বিরুদ্ধাচারণ করায় ডেনমার্ক-সহ আট ইউরোপীয় দেশের উপর শুল্ক-শাস্তি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বুধবার তিনি ঘোষণা করলেন, আপাতত ওই দেশগুলির উপর কোনও শুল্ক আরোপ করা হবে না। সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

কিন্তু হঠাৎ কেন সুর নরম করলেন ট্রাম্প? তার উত্তর নিজেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু ছিল। গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই একটি চুক্তি হবে, তাতে আমরা দু’জনেই সহমত হয়েছি। তবে শুধু গ্রিনল্যান্ড নয়, গোটা আর্কটিক অঞ্চল এই চুক্তির আওতায় পড়বে।’ সূত্রের খবর, ওই বৈঠকে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব, নিরাপত্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের। কিন্তু ট্রাম্প যে চুক্তির কথা বলেছেন, সেটি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দেননি। চুক্তিটি কোন পর্যায়ে রয়েছে তা-ও অজানা।  

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *