পাল্টিবাজ হুমায়ুন! শুভেন্দুর শপথের দিন লোকসভায় বিজেপিকে সমর্থনের বার্তা কবীরের

পাল্টিবাজ হুমায়ুন! শুভেন্দুর শপথের দিন লোকসভায় বিজেপিকে সমর্থনের বার্তা কবীরের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বাংলায় প্রথম বিজেপি সরকার গড়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী-সহ ৬ মন্ত্রী শপথ নিয়েছে। শুভেন্দুর শপথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে ২০২৯ লোকসভা নির্বাচন বিজেপিকে সমর্থন দেওয়ার কথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের মুখে। রাজ্যের ৬টি আসন বাদে বাকি সব আসনে রাজ্যের বর্তমান শাসকদলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি মুর্শিদাবাদের ৩টি লোকসভা আসনে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন।

এই বিষয়ে আরও খবর

শনিবার যখন বিজেপি সরকার শপথ নিচ্ছে সেই সময় হুমায়ুন কবীর নিজের ‘পথ পরিষ্কার’ করে রাখছেন। ৩ বছর পর হতে চলা লোকসভা নির্বাচনের কথা নওদার জয়ী প্রার্থীর মুখে। তিনি বলেন, “মুর্শিদাবাদের ৩, মালদহের ২ ও রায়গঞ্জ এই ৬ আসনে প্রার্থী দেব। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের বাকি সব আসন ছেড়ে দেবে বিজেপিকে। অঘোষিত সমর্থন দেব।” বিজেপিকে সমর্থন দেওয়ার পাশাপাশি, তৃণমূলকে মুর্শিদাবাদে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন হুমায়ুন। তিনি বলেন, “মুর্শিদাবাদের ৩ আসনে তৃণমূলকে হারাব। আমি বহরমপুর থেকে জিতব। জঙ্গিপুর ও বহরমপুর থেকে আমার দুই প্রার্থীকে জেতাব।”

উল্লেখ্য, তৃণমূল থেকে বেরিয়ে আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক। নিজে প্রার্থী হন মুর্শিদাবাদের নওদা ও রেজিনগরে। জয়ীও হন। তবে নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। সেই কথাও হুমায়ুন জানিয়েছেন। ছেলে গোলাম নবী আজাদকে রেজিনগরের উপনির্বাচনে প্রার্থী করবেন বলে জানিয়েছেন তিনি। এবারে লোকসভা নির্বাচনে বিজেপিকে অঘোষিত সমর্থন করবেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *