পার্লারে যাওয়ার সময় নেই? ভ্যালেন্টাইনস ডে-তে শেষমুহূর্তে ত্বকের জেল্লা বাড়িয়ে নিন এই উপায়ে

পার্লারে যাওয়ার সময় নেই? ভ্যালেন্টাইনস ডে-তে শেষমুহূর্তে ত্বকের জেল্লা বাড়িয়ে নিন এই উপায়ে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কাউন্ট ডাউন শুরু। অপেক্ষার অবসান আর কিছুক্ষণে। বিবাহিত হোক বা অবিবাহিত, ভ্যালেন্টাইনস ডে সকলের কাছেই স্পেশাল। দিনটা উদযাপনের জন্য থাকে হাজারো প্ল্যান আর প্রস্তুতি। কোন পোশাকে সাজবেন, কী গয়না পরবেন সেসব নিশ্চয়ই আগে থেকে ঠিক করে রেখেছেন? কিন্তু বিশেষ দিনে যদি ত্বকের জেল্লা না বাড়ে, তবে সব সাজই ফিকে। হাতে সময় খুব কম। এই শেষ মুহূর্তে হুটহাট সালোঁতে গিয়ে ফেশিয়াল বা কেমিক্যাল পিল না করাই বুদ্ধিমানের কাজ। বরং ত্বকের যত্নে কিছু ঘরোয়া কৌশলে আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। কীভাবে? জেনে নিন।

ফাইল ছবি

আরও পড়ুন:

১) শেষবেলায় নতুন কোনও প্রসাধনী ব্যবহার করা বিপজ্জনক। এতে অ্যালার্জি বা র‍্যাশের ভয় থাকে। তার চেয়ে জোর দিন ত্বকের হাইড্রেডশন এবং মৃদু এক্সফোলিয়েশনের ওপর। মৃত কোষ সরিয়ে ত্বককে সতেজ করতে ল্যাকটিক অ্যাসিড বা আমন্ড অয়েল সমৃদ্ধ টোনার ব্যবহার করা যেতে পারে। তবে খুব কড়া স্ক্রাব ব্যবহার করবেন না।

২) চোখের তলায় কালচে ছোপ বা ফোলাভাব কমাতে আই-জেল দারুণ কাজ করে। ক্যাফেইন বা হায়ালুরনিক অ্যাসিড যুক্ত ক্রিম সামান্য ঠান্ডা করে চোখের চারপাশে মালিশ করলে ক্লান্তি দূর হয়। পাশাপাশি রাতে অন্তত ৭-৮ ঘণ্টার ঘুম মাস্ট। ঘুম ঠিকঠাক না হলে কোনও মেকআপেই জেল্লা ফিরবে না।

SkinSkin
ফাইল ছবি

৩) ত্বকের উজ্জ্বলতা কেবল বাইরে থেকে আসে না, তার জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ, এই ক’দিন চিনি এবং ভাজাভুজি এড়িয়ে চলুন। পাতে রাখুন বেরি জাতীয় ফল, বাদাম ও টাটকা শাকসবজি। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল খাওয়া জরুরি।

৪) ঠোঁটের কোমলতা বজায় রাখতে নরম টুথব্রাশ আর লিপবাম দিয়ে হালকা স্ক্রাব করে নিন। মেকআপের আগে বরফ থেরাপি বা আইস ম্যাসাজ করতে পারেন। এটি পোরস সংকুচিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়।

৫) সবশেষে একটি হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করুন। এই ছোট ছোট কৌশল মেনে চললেই ভ্যালেন্টাইন্স ডে-র সন্ধ্যায় আপনিই হবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *