পাঞ্জাবে আপ ছাড়ছেন আরও ২ সাংসদ! দাবি আকালি দলের, ফের ধাক্কা কেজরিওয়ালের দলে?

পাঞ্জাবে আপ ছাড়ছেন আরও ২ সাংসদ! দাবি আকালি দলের, ফের ধাক্কা কেজরিওয়ালের দলে?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


পাঞ্জাবে আম আদমি পার্টি (আপ) ছাড়ছেন আরও দুই সাংসদ। মঙ্গলবার এমনটাই দাবি করলেন আকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া। এরপরই হইচই পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, পাঞ্জাবে কি তাহলে ফের ধাক্কা খাবে অরবিন্দ কেজরিওয়ালের দল?

এদিন বিক্রম তাঁর সমাজমাধ্যমে লেখেন, ‘আরও একটা দিন আসছে। আবার দলবদলের হিড়িক। সূত্র মারফত জানা যাচ্ছে, দুই আপ সাংসদ শীঘ্রই দল ছাড়তে পারেন। ঘন ঘন দলবদলকারীদের তালিকা কেবল বেড়েই চলেছে।’ পোস্টটি তিনি কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ট্যাগ করেছেন। যদিও বিক্রমের এই দাবি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি আপ।

আরও পড়ুন:

উল্লেখ্য, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভার প্রাক্তন আপ সাংসদ রাঘব চাড্ডা। তাঁর সঙ্গেই বিজেপিতে গিয়েছেন আম আদমি পার্টির আরও ছয় সাংসদ। তাঁরা হলেন – স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি। যার অর্থ আপের মোট ১০ জন রাজ্যসভার সাংসদের মধ্যে সাতজনই এখন বিজেপিতে। ফলে আপের অন্দরে অসন্তোষ যে চরম আকার নিয়েছে তা অস্বীকার করার উপায় নেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *