পাকিস্তানে ফিরতেই রিজওয়ান-ইমামকে সাইবার ক্রাইমের জেরা, আরও বড় শাস্তির মুখে দুই তারকা!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মহা বিপাকে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার। ইমাম-উল-হক চোটের নাটক করে সমস্যায়। আর দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স এবং দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহম্মদ রিজওয়ানের গোটা কেরিয়ারটাই শেষ হতে বসেছে। এবার তাঁদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের তদন্ত শুরু। যেভাবে খবর ফাঁস হয়েছে, তাতে দু’জনের উপর সন্দেহ। দীর্ঘক্ষণ তাঁদের জেরা করা হয়। পাশাপাশি এবার ঘরোয়া ক্রিকেটেও ব্যানের আওতায় পড়তে পারেন রিজওয়ান ও ইমাম।

পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে রীতিমতো নাটক চলছে। ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে হার। সিরিজের মাঝপথে টেস্ট স্কোয়াডের সাতজন ক্রিকেটার বদলে ফেলা হয়েছে! কোচ বদলে গিয়েছেন। রিজওয়ান ও ইমামকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। গড়াপেটার আশঙ্কায় দলের বাকিদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। দেশে ফিরে রেহাই পাননি পাকিস্তানের দুই ক্রিকেটার। লাহোরের জোহর টাউনে সাইবার ক্রাইমের সদর দপ্তরে রিজওয়ান ও ইমামকে প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন:

ইমাম ও রিজওয়ানের মোবাইল ফোন থেকে উদ্ধার করা তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইংল্যান্ডে থাকাকালীন তাঁদের বিভিন্ন মিটিংগুলো নিয়ে প্রশ্ন করা হয়। তবে দু’জনেই উত্তর দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন। অন্যদিকে তদন্ত চলছে বলে পাক ক্রিকেট বোর্ড মন্তব্য করতে রাজি হয়নি। তাদের বক্তব্য, গড়াপেটার অভিযোগ ভিত্তিহীন। পাক সংবাদমাধ্যমের খবর, আরও এক ক্রিকেটারকে জেরা করা হয়েছিল। তবে তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি।

ইমাম-উল-হকের বিরুদ্ধে উঠেছে চোটের নাটকের অভিযোগ। দ্বিতীয় টেস্টে দলে থাকতেও ব্যাট করতে নামেননি ওপেনার ইমাম-উল-হক। তাঁর নাকি পায়ে চোট। তবে চতুর্থ দিন পায়ে স্ট্র্যাপ বেঁধে শর্টস পরে মাঠে নেমে অনুশীলন করছিলেন। যা দেখে ক্রিকেট মহল মোটামুটি নিশ্চিত যে তিনি অভিনয় করছিলেন। সূত্রের দাবি, ইমামকে দু’বছরের জন্য নির্বাসিত করা হতে পারে। রিজওয়ানের দায়িত্বজ্ঞানহীন আচরণেও ক্ষুব্ধ পিসিবি। সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও তিনি দায়িত্ব পালন করছেন না, এই অভিযোগ উঠেছে। পিসিবি সূত্রের খবর, আগামী দিনে আর রিজওয়ানকে জাতীয় দলে সুযোগই দিতে চায় না পিসিবি। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও নির্বাসিত হতে পারেন দুই তারকা। ফলে কামব্যাকের রাস্তাও হারাবেন দু’জন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *