পাকিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণ, মৃত অন্তত ১০, প্রকাশ্যে ভয়ংকর মুহূর্তের ভিডিও

পাকিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণ, মৃত অন্তত ১০, প্রকাশ্যে ভয়ংকর মুহূর্তের ভিডিও

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিকৃত কাশ্মীর থেকে বালুচিস্তান, বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তান। এর মধ্যেই মঙ্গলবার বালুচিস্তানের কোয়েটায় ভয়ংকর বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় আহত বহু মানুষ। ভাইরাল হয়েছে বিস্ফোরণের ভয়ংকর মুহূর্তের ভিডিও।

মঙ্গলবার কোয়েটার জারঘুন রোডে পাক সেনার (ফ্রন্টিয়ার কর্পস) সদর দপ্তরের এক কোণে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের সমস্ত বাড়ির জানলা-দরজা ভেঙে যায়। একটি রিপোর্টে বলা হচ্ছে, বোমা বিস্ফোরণের পাশাপাশি গুলির শব্দও শোনা গিয়েছে। ঘটনার পর স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রশাসন বিস্ফোরণের ধরণ বুঝতে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত স্পষ্ট নয় এই ঘটনায় কোন গোষ্ঠীর হাত রয়েছে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *