পাঁচ তাঁরা হোটেলে ‘কেশ বিভ্রাট’ মডেলের, জল গড়াল সুপ্রিম কোর্টে, কত দিতে হল জরিমানা?

পাঁচ তাঁরা হোটেলে ‘কেশ বিভ্রাট’ মডেলের, জল গড়াল সুপ্রিম কোর্টে, কত দিতে হল জরিমানা?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কথায় বলে কেশেই লুকিয়ে নারীর সৌন্দর্য। আর সেই চুল নিয়েই ছেলেখেলা করার মাশুল দিতে হল পাঁচ তাঁরা এক হোটেলকে। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে। দিল্লির আইটিসি মৌর্য হোটেলে চুল কাটতে গিয়েছিলেন এক মডেল। শখের ‘হেয়ার কাট’ করতে গিয়েই ঘটে যত বিপত্তি। ঠিক কী ঘটেছিল?

চুল কাটতে গিয়ে মাত্র চার ইঞ্চি কাটতে বলেছিলেন। কিন্তু তা হয়নি, ভুলবশত বেশ অনেকটাই চুল কেটে ফেলা হয় ওই মডেলের। সমস্যার সূত্রপাত এখান থেকেই। এরপর কেরিয়ারে ভরাডুবির অভিযোগ জানিয়ে দ্বারস্থ হন ওই মডেল তরুণী আশা রায় ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন(NCDRC)-র দ্বারস্থ হন। এনসিডিআরসির তরফে তরুণীকে ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কেশবিভ্রাটের জেরে কেরিয়ারে ভরাডুবির কোনও প্রমাণ ওই তরুণী দিতে না পারায় সেই জরিমানার অঙ্কে রাশ টানল সুপ্রিম কোর্ট। ২ কোটি থেকে তা কমিয়ে করা হল ২৫ লক্ষ টাকা।

চুল কাটতে গিয়ে মাত্র চার ইঞ্চি কাটতে বলেছিলেন। কিন্তু তা হয়নি, ভুলবশত বেশ অনেকটাই চুল কেটে ফেলা হয় ওই মডেলের। সমস্যার সূত্রপাত এখান থেকেই।

ঠিক কী ঘটেছিল ২০১৮ সালের এপ্রিলে? তরুণীর দাবি ছিল তিনি নাকি তাঁর একটি অ্যাসাইনমেন্টের আগে দিল্লির পাঁচতারা হোটেলে চুল কাটতে গিয়েছিলেন। বলেছিলেন মাত্র চার ইঞ্চি কাটতে। কিন্তু তা না করে ভুলভাবে অতিরিক্ত চুল কেটে দেওয়া হয় তাঁর। ভুলের পর তার মাশুল গুনতে কতৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে চুলের স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার প্রস্তাবও দেয়। কিন্তু তাতে বরফ গলেনি। আইনের পথে হাঁটেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *