পহেলগাঁওয়ের পরেই বন্ধ হয়েছিল! উৎসবের আবহেই খুলছে জম্মু-কাশ্মীরের ১২টি পর্যটনস্থল

পহেলগাঁওয়ের পরেই বন্ধ হয়েছিল! উৎসবের আবহেই খুলছে জম্মু-কাশ্মীরের ১২টি পর্যটনস্থল

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  উৎসবের মাতোয়ারা দেশ। একদিকে দুর্গাপুজো অন্যদিকে নবরাত্রি। এই আবহেই খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের ১২ টি পর্যটন কেন্দ্র। এমনটাই ঘোষণা করেছেন সে রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই বন্ধ রাখা হয়েছিল এই পর্যটন কেন্দ্রগুলি। সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই এই ১২ টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ১২ টি পর্যটন কেন্দ্রের মধ্যে সাতটি কাশ্মীরের এবং পাঁচটি জম্মুর বলে জানা যাচ্ছে।

প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে ‘ইউনিফাইড কমান্ডে’ সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যেখানে সুরক্ষাজনিত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এরপরেই কাশ্মীরে সাতটি এবং জম্মুতে পাঁচটি পর্যটন স্থান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, শুক্রবারের ওই বৈঠকে সেনার শীর্ষ আধিকারিকরা ছাড়াও, স্থানীয় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এহেন সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সোশাল মিডিয়ায় গভর্নর মনোজ সিনহা লিখছেন, ‘কাশ্মীর উপত্যকার আরু ভ্যালি, র‍্যাফটিং পয়েন্ট ইয়ান্নার, আক্কাডা পার্ক, পাদশাহি পার্ক এবং কামান পোস্ট। এছাড়াও জম্মু ডিভিশনের দাগন টপ, রামবান, কাঠুয়ায় ধাগ্গার, সালালের শিবক্যাভ এবং রেসাই নতুন করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু-কাশ্মীরের ৫০ টি পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রভাব পড়ে সে রাজ্যের পর্যটনে। নতুন করে ছন্দে ফিরেছে ভূস্বর্গ। তাই উৎসবের আবহে ১২টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *