উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গকে নিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) রাজ্য সভাপতি অমিত সামন্তের (Amit Samanta) একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূল ও সিপিএমকে নিশানা করে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ পশ্চিম বিহার, পশ্চিম ঝাড়খণ্ড কিংবা পশ্চিম ওড়িশা হতে পারে।
জনসভায় দেওয়া বক্তব্যে অমিত সামন্ত উল্লেখ করেন, অনেকে বলছেন রাজ্যটি ধীরে ধীরে পশ্চিম বিহারে পরিণত হচ্ছে। সেই প্রসঙ্গে তিনি দাবি করেন, তাঁরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেননি। এর পরেই তিনি মন্তব্য করেন যে এই রাজ্য পশ্চিম বিহার, পশ্চিম ঝাড়খণ্ড বা পশ্চিম ওড়িশা হবে।
নিজের এই বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরে যুব মোর্চা নেতা জানান, এই রাজ্যে সনাতনী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ফলে কে বাঙালি আর কে অবাঙালি বা বিহারি, সেই বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল পরিচয় তাঁরা সনাতনী এবং রাষ্ট্রবাদের সমর্থক।
The submit পশ্চিমবঙ্গকে পশ্চিম বিহার ও ওড়িশা হতে দেওয়ার পক্ষে সওয়াল বিজেপির যুব মোর্চা সভাপতির! রাজনৈতিক বিতর্ক appeared first on Uttarbanga Sambad.
