পরোয়া নেই এপস্টেইন বিতর্কে! হরদীপ পুরীকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি, থাকবেন মন্ত্রীও?

রাজ্য/STATE
Spread the love


এপস্টেইনের সঙ্গে ছবি প্রকাশ্যে আসাটাই কি শাপে বর? উত্তরপ্রদেশের রাজ্যসভা প্রার্থী তালিকা থেকে বাদ পড়া হরদীপ সিং পুরীকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। বুধবারই মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ওই নিশ্চিত আসন থেকেই রাজ্যসভায় পাঠানো হচ্ছে পুরীকে।

বস্তুত, এপস্টেইন ফাইলস বিতর্কে নাম জড়ানোর পর থেকেই পুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছিল, মোদি মন্ত্রিসভায় আসন্ন যে রদবদল হতে চলেছে তাতে ছাঁটাই হতে পারেন হরদীপ। তবে সেটা এপস্টেইন বিতর্কের জন্য নয়। বরং পারফরম্যান্সের জন্য। যেভাবে ই-২০ বিতর্কে সরকারকে ব্যাকফুটে পড়তে হয়েছে, তাতে সন্তুষ্ট ছিল না বিজেপির হাই কম্যান্ড। সেকারণেই সম্ভবত, উত্তরপ্রদেশের ১০ আসনের রাজ্যসভা নির্বাচনে পুরীকে প্রার্থী তালিকায় রাখা হয়নি। অথচ আগে তিনি যোগীরাজ্য থেকেই সাংসদ ছিলেন।

আরও পড়ুন:

উত্তরপ্রদেশের রাজ্যসভার প্রার্থী তালিকায় নাম না থাকায় অনেকেই নিশ্চিত হয়ে যান যে পুরীকে আর মন্ত্রিসভায় রাখা হবে না। তাঁর বদলে তরুণ কোনও মুখকে সুযোগ দেওয়া হবে। এর মধ্যে এপস্টেইনের সঙ্গে পুরীর একান্ত সাক্ষাতের একটি ছবিও ভাইরাল হয়ে যা। ফলে তাঁর উপর চাপ আরও বাড়ে। কিন্তু সেই চাপের মধ্যেই তাঁকে ফের রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপি। ফলে তিনি ফের রাজ্যসভায় যাচ্ছেন। সেক্ষেত্রে তিনি মন্ত্রীপদেও থাকবেন বলে ধরে নেওয়া হচ্ছে।

কেন হরদীপকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত? বিজেপি সূত্রের খবর, সামনেই পাঞ্জাবের ভোট। আর হরদীপ পুরীই কেন্দ্রীয় মন্ত্রিসভার একমাত্র শিখ সদস্য। তাঁকেও যদি সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে শিখদের মধ্যে ভুল বার্তা যাবে। তাছাড়া হরদীপকে সরিয়ে দিলে বার্তা যাবে যে, চাপে পড়ে সরকার অবস্থান বদলেছে। সেটাও চাইছে না মোদি সরকার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *