পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তা! গ্রেপ্তার বিজেপির যুবনেতা। শুক্রবারই ধৃতকে আদালতে পেশ করা হয়। শুক্রবার আদালত ছুটি থাকায় তাঁকে বিশেষ আদালতে পেশ করা হয়। মামলাটি এরপর পকসো আদালতে যাবে। আগামী সোমবার সেখানে পরবর্তী শুনানি হওয়ার কথা।

এ দিকে যুবনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তাঁকে ২ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির দাবি, এই যুবনেতার বিরুদ্ধে আগেই দলবিরোধী কাজের অভিযোগ উঠেছিল। তখনই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলা সভাপতি বাইরে থাকায় তা কার্যকর করা হয়নি। তিনি ফিরতেই অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন:

অভিযুক্ত বিজেপি নেতার নাম অরূপ মণ্ডল। তিনি জেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সহ-সভাপতি। তাঁর বাড়িতে পরিচারিকার কাজ করত ওই নাবালিকা। গত ৩০ আগস্ট নাবালিকাকে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ। তবে সে দিনই পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেনি নাবালিকা। বিষয়টি সামনে আসতেই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পরিবারের দাবি, মেয়ের আচরণে পরিবর্তন দেখে সন্দেহ হয় তার মায়ের। পরে তিনি মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা জানায়। নাবালিকার মায়ের বক্তব্য অনুযায়ী, আগে দু’দিন অভিযুক্তের তরফে অশালীন ইঙ্গিতের ঘটনাও ঘটেছিল। তৃতীয় দিন নাবালিকার সঙ্গে তাঁর বোনও সেখানে গিয়েছিল। বাড়ির দৈনন্দিন কাজ শেষ হওয়ার পর অভিযুক্ত নাবালিকাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ। সেই দৃশ্য তাঁর বোন দূর থেকে মোবাইলে রেকর্ড করেছে বলেও দাবি পরিবারের। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার মা।

অভিযোগ পাওয়ার পরই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ হওয়ার পরই এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন ধৃত বিজেপি নেতা। তাঁর অভিযোগ, বিরোধীদের চক্রান্তের ফলেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবী সন্দীপ চন্দ্রও জানিয়েছেন, তদন্ত এগোলেই ঘটনার প্রকৃত চিত্র পরিষ্কার হবে। সরকারি আইনজীবী বিকাশ পৈতণ্ডী বলেন, “বিশেষ আদালতে শুক্রবার শুনানির পর বিচারক অভিযুক্তকে তিন দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন। সোমবার পকসো আদালতে মামলাটির পরবর্তী শুনানি।”

এই ঘটনার পর অভিযুক্তকে দল থেকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “শ্লীলতাহানির অভিযোগটি শুনেছি। তবে এখনও সত্যতা যাচাই করা হয়নি। তবে তিন দিন আগেই যুব মোর্চার সভাপতি আমাকে একটি চিঠি দিয়ে জানান, সংগঠনের সহ-সভাপতি অরূপ মণ্ডল দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত। দলের কাজ করার পরিবর্তে তিনি ব্যক্তিগতভাবে আখের গোছানোর চেষ্টা করছেন। তখনই এই ব্যক্তিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি বোলপুরে না থাকাই বহিষ্কারের পদ্ধতি সম্পূর্ণ করা যায়নি। আজ ফিরেই তাই বহিস্কারের বিষয়টি স্পষ্ট করলাম।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *