ওমানের কাছে বাণিজ্যতরীকে হওয়া হামলায় তিনজন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ। এমনটাই জানাল বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে এই হামলার নিন্দাও করেছে কেন্দ্র। উল্লেখ্য, এর আগেই ওই বাণিজ্যতরীতে থাকা ২১ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাণিজ্যতরীটির নাম এমটি মারিভেক্স। এটি মাদাগাস্কারের পতাকাবাহী। জাহাজটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশে রওনা দিয়েছিল। অভিযোগ, সোমবার দুপুর দেড়টা নাগাদ ওমানের মাসিরাহ দ্বীপের কাছে জাহাজটিতে হামলা চালায় মার্কিন নৌসেনা। আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।
আরও পড়ুন:
We have now learnt of an incident involving a vessel off the coast of Oman. We’re carefully monitoring the scenario and in shut contact with the native authorities. We will replace quickly.
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) June 10, 2026
ওই জাহাজে মোট ২৮ জন নাবিক ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। কিন্তু সেই থেকেই নিখোঁজ তিনজন ভারতীয় নাবিক। নয়াদিল্লি জানিয়েছে, মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস ওমানি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। পাশাপাশি, অনুসন্ধানকারী ও উদ্ধারকারী দলগুলি সামুদ্রিক এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ নাবিকদের খোঁজ মেলেনি।
এর আগে, হামলার পরপরই জাহাজ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে জানা গিয়েছে জাহাজের সকল ভারতীয় নাবিকরাই নিরাপদে রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিদেশ মন্ত্রক এবং ওমানের ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করছি।’ কিন্তু এদিন জানিয়ে দেওয়া হল, নিখোঁজ তিনজন ভারতীয় নাবিক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
