পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বাড়ির আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি গিয়েছিল! পুলিশ ওই ঘটনার তদন্তেও নামে। ওই বাড়ির গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু কথায় অসঙ্গতি মেলে। শেষপর্যন্ত পুলিশি জেরায় ভেঙে পড়েন ওই বধূ। পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের ব্যবসা বাঁচাতে নিজেই সমস্ত গয়না চুরি করেছিলেন তিনি! ঘটনাটি হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার।

জানা গিয়েছে, গত শুক্রবার চ্যাটার্জিহাটের অবিনাশ ব্যানার্জি লেনের ওই বাড়িতে চুরি হয়েছিল! ওই গৃহবধূ অভিযোগ করেছিলেন, স্বামী ও ছেলের সঙ্গে তিনি বাড়ি থেকে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন। ফিরে দেখেন, বাড়ির দরজা ও আলমারি ভেঙে সব সোনার গয়না চুরি হয়ে গিয়েছে! চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের হয়। এর আগেও তাঁদের অপর একটি বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

পুলিশ তদন্তে নেমে একাধিক অসঙ্গতি খুঁজে পায়। ওই গৃহবধূ সঠিক কথা বলছেন না বলেও মনে করেছিলেন তদন্তকারীরা। টানা জেরা করতেই সত্য কথা শেষপর্যন্ত বেরিয়ে গেল। জানা গেল, উলুবেড়িয়ার বাজারপাড়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে তাঁর ৪ বছর ধরে পরকীয়ার সম্পর্কে রয়েছে। ফোনে আলাপের মধ্যেই ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবকের ব্যবসায় টাকার দরকার হয়ে পড়েছিল বলে খবর। প্রেমিকের ব্যবসা বাঁচাতে শেষপর্যন্ত নিজের গয়না প্রেমিককে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কীভাবে শ্বশুরবাড়িতে সেই কথা বলা যায়?

সেজন্যই মিথ্যা চুরির ফন্দি আঁটা হয়। নিজেই গয়না আগেই সরিয়ে রেখেছিলেন। বাড়ি ফিরে গয়না চুরির অভিনয়ও তিনি করেছিলেন! শ্বশুরবাড়ির অজান্তে সমস্ত গয়না তিনি প্রেমিকের হাতে তুলে দিয়েছিলেন। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে শ্বশুরবাড়ি ও পুলিশের কাছে ক্ষমা চান ওই বধূ। শ্বশুরবাড়ির আবেদনের ভিত্তিতে পুলিশ ওই বধূর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করেনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *