পথকুকুরদের খাওয়ানো নিয়ে মানবিক উদ্যোগ রাজ্যের, কী বার্তা দিলেন অগ্নিমিত্রা?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


পথ কুকুরদের খাওয়ানো নিয়ে অশান্তি রুখতে স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানকে নিয়মে বাধ‌তে বিশেষ মানবিক উদ্যোগ নিচ্ছে রাজ‌্য সরকার। কলকাতা, হাওড়া, সল্টলেক ও চন্দননগর-সহ বিভিন্ন পুরসভা এলাকায় খাওয়ানোর জন‌্য নির্দিষ্ট ‘স্পট’ চিহ্নিত করা হবে। ওই স্পটগুলিতে খাবার ও জলের পাত্রও প্রয়োজনে দেওয়া হবে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও একাধিক পশুপ্রেমী সংগঠনের তরফে একগুচ্ছ প্রস্তাব পাওয়ার পর একথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

নিজেকে একজন পশুপ্রেমী পরিচয় দিয়ে পুরমন্ত্রী জানিয়েছেন, ‘‘রাস্তায় পশুদের খাবার দেওয়ার জন‌্য যেমন নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে। তেমনই যারা খেতে দিতে আসবেন তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে। পথকুকুরদের খাওয়ার পর যাতে নির্দিষ্ট জায়গাটি নোংরা না হয়, পরিস্কার-পরিচ্ছন্ন থাকে, তা দেখবেন খাবার দিতে আসা ব‌্যক্তিরা।’’ রাস্তায় থাকা কুকুর ও বিড়ালদের খাবার দেওয়া নিয়ে অনেক সময় পশুপ্রেমীদের সঙ্গে স্থানীয় অনেকের নানা কারণে বিবাদ-অশান্তি হয়। বিষয়টি অনেকক্ষেত্রে বড় আকার নেওয়ায় থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

বস্তুত সেই বিষয়টি ইঙ্গিত করেই পুরমন্ত্রী জানান, ‘‘পুরসভা ও স্থানীয় প্রশাসনের সঙ্গেই আলোচনা করেই পশুদের খেতে দেওয়ার স্পটটি চূড়া়ন্ত করা হবে। রাস্তায় বোর্ড লাগিয়ে স্পটের লিস্ট ফাইনাল করে সংশ্লিষ্ট থানাকেও জানিয়ে দেওয়া হবে।’’ পথকুকুরদের নির্দিষ্ট স্পটে নানা সংগঠন মারফত খাবার বিলির পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর পুরসভার মাধ‌্যমে ভ‌্যাকসিন দেওয়ার সরকারি ভাবনার কথাও স্পষ্ট করেছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, ‘‘রাস্তার প্রতিদিন পথকুকুরদের শুধু খাবারের যোগান দিয়ে ভালো রাখলে চলবে না, আবার ওই কুকুরদের অ‌্যান্টি র‌্যাবিজ ভ‌্যাকসিন দিয়েও রাখতে হবে। না হলে পথচারীদের কামড়ে দিলে তো বিপদ হবে।’’

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *