পঞ্চদশ অর্থ কমিশনের টাকা 

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা 

শিক্ষা
Spread the love


পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পরিস্রুত পানীয় জল এবং স্যানিটেশনের কাজ দ্রুত করতে উত্তরবঙ্গের জেলা পরিষদ, মহকুমা পরিষদ ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে পঞ্চদশ অর্থ কমিশন থেকে টাকা বরাদ্দ করা হল। জেলা পরিষদগুলিকে চলতি ২০২৫-’২৬ অর্থবর্ষে আগামী ৩১ মার্চের মধ্যে এই টাকা খরচ করতে হবে। অর্থবর্ষ শেষ হতে হাতে চার মাসেরও কম সময় থাকায় কাজের চাপ বাড়বে বলেই মনে করছে জেলা পরিষদগুলি।

আলিপুরদুয়ার জেলা পরিষদকে ৩ কোটি ১৮ লক্ষ টাকা, কোচবিহার জেলা পরিষদকে ৫ কোটি ৯০ লক্ষ টাকা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদকে ৩ কোটি ২৬ লক্ষ টাকা, জলপাইগুড়ি জেলা পরিষদকে ৪ কোটি ৪১ লক্ষ টাকা, মালদা জেলা পরিষদকে সবচেয়ে বেশি ৮ কোটি ১৭ লক্ষ টাকা, উত্তর দিনাজপুর জেলা পরিষদকে ৫ কোটি ৮৪ লক্ষ টাকা, জিটিএ-কে ১ কোটি ৬৮ লক্ষ টাকা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদকে ১ কোটি ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *